somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

***একটি অপেক্ষার রাত***

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শায়লা সেজে চলেছে সেই সন্ধ্যা হতে; টানা দেড় ঘণ্টা সাজার পর তার ব্যস্ততা থামলো। সালেকিন আজ অবশ্যই রাত সাড়ে আটটার মধ্যে আসবে বলেছে। তারপর দুজন রাতের শহর দেখবে, রিক্সায় ঘুরে বেড়াবে- ঠিক স্বাধীন জোড়া কবুতরের মত আর ডিনার করবে জি-ইসির মেরিডিয়ানে। বিয়ের পর থেকে শায়লা শ্বশুর-শাশুড়িসহ বসবাস করে আসছে। হানিমুনের পর গত দেড় বছরে কপোত-কপোতি হিসেবে এই বাসায় আজকেই তাদের প্রথম দিন; কারণ শ্বশুর-শাশুড়ি এক সপ্তাহের জন্য বাড়ি গেছে। সে যদিও শ্বশুর-শাশুড়ির প্রিয় বউ তবুও আজ তাদের ছাড়াই দিনটা তার কাছে কেমন যেন স্পেশাল মনে হচ্ছে।
রাত নয়টা বেজে গেছে ওর আসার নাম নেই; শায়লা মোবাইল হাতে নেয় কল করবে বলে... নাহ ওর কি কমন সেন্স নেই!? নাকি ওর কাছে আমার আবেগ ও ইচ্ছের কোন মূল্যই নেই!? না না নো কল, জাস্ট ওয়েট এন্ড অবজার্ব।

রাত পৌনে এগারটা...
শায়লার মনে শঙ্কা জেগে উঠল; মানুষটার কি হলো! থাক একটা কল দিয়ে দেখি দোকানে হয়ত কাস্টমারের ভিড় বা অন্য কোন ব্যবসায়িক সমস্যা?
কল পড়ছে মনে হয়... “আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহুর্তে বন্ধ আছে অনুগ্রহ পুর্বক আবার চেষ্টা করুন ধন্যবাদ।” চেষ্টার পর চেষ্টা চলে তবু মোবাইল অন হয় না, শোনা হয়ে উঠে না বহু প্রতীক্ষার হ্যালো আসসালামুয়ালাইকুম- জানপাখি কেমন আছ?
গত এক সপ্তাহ আগের একটি ঘটনা মনে পড়তেই শায়লার কলিজা মোচড় দিয়ে উঠলো- এম-ই-এস কলেজের সন্ত্রাসী ছাত্ররা নেতাদের নির্দেশে জিইসির সব শো রুমে মৌখিক ভাবে হুমকি দিয়ে গেছে ঈদের আগে দোকান প্রতি পঁচিশ হাজার টাকা পার্টি ফান্ডে দিতে হবে, নয়ত ব্যবসা বন্ধ, আর বাড়াবাড়ি করলে অনেক বড় মুল্য দিতে প্রস্তুত থাকতে হবে।

রাত সাড়ে বারোটা...
শঙ্কায় কাজল গুলো মুছে ফেলেছে শায়লা। স্বামীর দেরীতে তার মনে আর কোন রাগ অবশিষ্ট নেই। এখন শুধু নিরাপদে তাকে পাবার অপেক্ষা।
কিছুক্ষন আগে থেকেই নিজেকে কেমন যেন বিধবা বিধবা মনে হচ্ছে তার আর গর্ভের নয় সপ্তাহের সন্তানের অনাগত ভবিষ্যৎ চিন্তা করে তার শরীর হিম হয়ে আসছে। শায়লা এশার নামাজ অনেক আগে পড়লেও এখন জায়নামাজ বিছিয়ে কেবলা মুখী সেজদায় অবনত... হে আল্লাহ এমন করোনা, তোমার এই দাসীর অন্তর ভেঙ্গে দিওনা , তোমার আমার মাঝে এমন তো কথা ছিলোনা! তবে কেন এমন হয়ে যাচ্ছে? আমার সন্তানের কি হবে? দেশ জুড়ে যে হারে গুম-খুন বেড়েছে আমিও কি এর শিকার হতে যাচ্ছি? অতপর সিজদায় অঝোর কান্নার নীরবতা...

বিশ মিনিট পর...
বাসার সামনে একটি জীপ থেমেছে; শায়লা সিজদা হতে উঠে জানালা ধরে দাড়ালো; ওমা এটা যে র্যাাবের গাড়ি! ড্রাইভার ও একজন র্যা বের পোশাক পড়া ব্যক্তি লম্বা একটি কফিন বক্সের মত বক্স বের করলো। আতঙ্কে সোনা বধুর বুক চিড়ে যায় যায় অবস্থা, আর তো সহ্য হয়না! সে এই ঘোরের মধ্যেই গিয়ে দরজা খুলে দাঁড়িয়ে থাকে। দুজন লোক সিড়ি বেয়ে কফিন নিয়ে এগিয়ে আসে আর শায়লা পাথর হতে থাকে... দোস্ত উনিই কি ভাবী? হুম- সালেকিনের উত্তর। শায়লার ঘোর ভাঙে। সে কোন প্রশ্ন করেনি শুধু স্বামীর হাতটি শক্ত করে চেপে ধরে বেডরুমের দিকে ছুটে যায়...
সালেকিন ভয়ে ভয়ে কথা বলতে থাকে “এখন যে এসেছে সে আমার বন্ধু মনির রাজশাহী থেকের্যা ব সেভেনে পোস্টিং হয়ে এসেছে” স্ত্রীর ভয়ে আরও কৌফিয়ত দিতে যাবে তখনই শায়লা হাত দিয়ে তার ঠোঁট দুটো চেপে ধরে আর হারানো সাম্রাজ্য ফিরে পাওয়া স্বৈরাচারী নারী শাসকের মত করে স্বামীকে জড়িয়ে ধরে সেকি অঝোর কান্না! এদিকে সালেকিন ভয়ে এক নিঃশ্বাসে বলে যায় “বউ রোজার আর বেশীদিন বাকি নেই ঢাকা থেকে বড় মালের একটা চালান এসেছে সেটা আনলোড করতেই দেরি হয়ে গেল আর সন্ধ্যার দিকে মোবাইল হারিয়ে ফেলেছি-তারপর কাজে কাজে এই...”
না এসব কৌফিয়ত শোনার পাত্রী নয় শায়লা; সে শুধু পরম পাওয়ায় জড়িয়ে রাখে নাগিনীর মত তার নাগকে, লতার মত তার বৃক্ষকে, আকাশের মত তার পৃথিবীকে।

২৩.১১.১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

১ টাকায় মিলছে ৪ লাউ, উৎপাদন খরচ তুলতেই হিমশিম কৃষকের

লিখেছেন ঢাকার লোক, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

Click This Link

পঞ্চগড় এলাকায় ৪ টা লাউ বিক্রি হচ্ছে এক টাকায় ! ইত্তেফাকের মত প্রতিষ্ঠিত সংবাদপত্রে আসা এ সংবাদ অসত্য বা অতিরঞ্জিত না হলে বিষয়টা একেবারে উড়িয়ে দেয়ার মত না।... ...বাকিটুকু পড়ুন

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

×