নসিহত
১৬ ই মে, ২০১৫ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইনের শাসন ছুটিতে আর
মানবতা হিমঘরে,
হলুদ কলম লাভের আশায়
রাতটারে আজ দিন করে।
নষ্ট মানুষ নষ্ট পথে
করে চলে নষ্টামি,
আইনের মানুষ বলছে এটা
অবুঝ ছেলের দুষ্টুমি।
দুষ্ট ছেলে তোরও আছে
আম্মু কিংবা ডটার-বোন,
তাদের কি তুই বিলিয়ে দিবি!?
ডাকছি দুষ্ট, দিচ্ছি ফোন।
দুষ্ট নিয়ে, দুষ্টমিতে
ওরাও মেতে উঠুক না,
ওদের মুখের বিষাদ হাঁসি-
রক্ত জবায় ফুটুক না।
দুষ্ট তুমি বাহুর বলে-
দানব রূপে অন্ধ,
আমার গলার বিষাদ সুরও
বলছ তুমি ছন্দ!
ভাবছো তুমি পার পাবে ভাই?
আল্লাহ আছেন না!
সে ডর আনো বুকের পরে
তবেই ফেলো পা।
তবেই ভাঙবে ভুলের ঘোর-
আর উঠবে সত্য রবি,
নয়ত ভাববো নরক যাত্রা
তোমার ছিল হবি।
সেই হবিটাই পুরন করুক
আমার-তোমার রব,
বাঁচতে চাইলে লাইনে আসো
শুধরে নিয়ে সব।
কেউ কি বল- বলতে পারে,
মরণ কোথায় দাঁড়িয়ে;
দেখবে ভুলে কাটছে সকাল-
সাঁঝে যাবে হারিয়ে।
তারপর পাওয়া প্রশ্নপত্রে
দুষ্ট নিশ্চিত ফেল,
কি লাভ হবে দুষ্ট ভাইয়া
খেটে অসীম জেল!?
ওই দুনিয়ায় বাঁচা যাবেনা
ঘুষ উপরি সেধে,
বাঁচতে চাইলে নিতে হবে-
পুণ্য কাধে বেঁধে।
১৬/০৫/১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -...
...বাকিটুকু পড়ুন