
এই ধুলো-ধোঁয়ার ধুসর শহরে আসে
অগণিত স্বাপ্নিক চোখ,
আসে বেকার, শ্রমিক, চালাক, বোকা-
কিংবা বইয়ের পোক।
কিন্তু সরল মন এথা প্রতিক্ষণ
আঘাত-দৈন্যতায় হয় পরিবর্তন,
এভাবেই তো সবার হার কিংবা জিৎ হয়
হয় যে ভাগ্যের আবর্তন।
তবু কিছু বোকা খেয়ে চলে ধোঁকা
নগরের লাল-নীল ব্যঞ্জনায়,
মিছে প্রতিবাদী হয় দুঃখ ছড়িয়ে ভূবনময়-
সভ্যতার বঞ্চনায়।
তেমনি আমিও এক স্বাপ্নিক বোকা
বিশ্বাস করে অকারণে খাই ধোঁকা,
হৃদয় আমার সরলতায় আবরণে মাখা
তাই পাইনি শান্ত পরশ পাখা।
যাই হোক, এও তো জীবন হতে পারে…
সরলতাও বাঁচার ধরণ হতে পারে….
সুতরাং…
আপনের আঘাত নিরবেই করি সহ্য
এটাও তো জীবনের রূপ;
আছে বুক ভরা আলো
তাই আধারের শেষে থাকে সীমাহীন ধৈর্য।
০৮/০৯/২০১৫
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


