আশার স্বীকারোত্তি
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার স্বাধীন হৃদয়
ইচ্ছে হলেই ছুঁয়ে আসে নীল আকাশ,
আমার সরল স্বত্বা
কষ্ট পেলেই করে ফেলি ক্ষোভ প্রকাশ।
এই হৃদয়ে নেই তো কোন
লুকোচুরির গোপন খেল,
অন্তকরণ সরল গলির-
নিরেট খাঁটি আলোর সেল।
ভালো যেটা বুঝতে পারি
তাই বলে যাই,
নিত্য নতুন জানার আশায়
ঘুরে বেড়াই।
স্বপ্ন গুলো রঙ তুলিতে
সাজাই মনে,
নিদ্রা ভাঙ্গা ব্যাথা পুষি সংগোপনে।
মম বিশ্বাসে'তে এক
বিধাতার একত্ববাদ;
বুকে,
আদর্শটা মোহাম্মদের
করি আবাদ।
আমি খুঁজে চলি, সরল মনে,
সরল জীবন;
চিনি, সিজদা হলো-
মুক্তি পাবার সেরা আসন।
সেই সিজদা মাঝেই-
মৃত্যু দিও, ও রহমান;
জানি তোমার রহম
সকল সময় রয় বহমান।
পাপী অবুঝ
আমায় তুমি কবুল করো,
জানি তুমিই কেবল
সরল আমায় বুঝতে পারো।
এক তোমার কাছেই
সকল চাওয়ার করি প্রকাশ,
তাই কাব্য চিঠি আশার
ভেলায় হলো বিকাশ।
জানি আশার ভেলা-
ঐ হাসরে পূর্ণ হবে;
বুকে সুপ্ত আশা-
জান্নাতে এক বসত রবে।
০৮/০৯/১৫
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন