
বরাবরে,
ডিয়ার তনু,
স্বর্গলোক।
চলে গেছিস ছেড়ে পাপের মর্তলোক।
তোরই মত চলে গেছে হাজারো বোন,
বাংলাতে আজ পুরুষ নেইতো; ঠান্ডা এ খুন।
নয়তো কেন অনাচারে নিরব এ সাজ,
কেমনে ভাঙ্গে নিরাপত্তা ধর্ষকের কাজ!
বাংলার একটি ইঞ্চিও কি নিরাপদ নেই?
কার কারণে? বলতে পারো? কোনজনা সেই!?
আজ, ভাসুরের নাম আনতে মুখে খুব যে, মানা;
আমরাও তা খুবই মানি; যদিও জানা।
যদি, অত্যাচারের মূলেই তোমরা ঔষধ না দাও,
তবে, উপসর্গে দাওয়াই দিয়ে ফল কেন চাও?
শোনরে আপু, হাজার তনু- তাই বলি শোন;
আজকে বাংলা শক্তিমানে মাখায় লোশন।
যেদিন, সব ভাইয়েরা সাহসী হয়ে দলবে শোষণ,
জানি, সেদিন তোরা বিচার পাবি; নয়রে ভাষণ।
ইতি,
তোদের কোটি ভাইয়ের চাপা ক্রন্দিত মন;
চাওয়া, ন্যায়ের বিচার পাবে সকল ব্যথিত জন।
২৪শে মার্চ ২০১৬
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



