somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভার্চুয়াল সম্পর্ক

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বনলতা, নামটার মধ্যে কেমন একটা মাদকতা আছে, বেশ রোমান্টিক নাম। হাবিব চ্যাটিং করার জন্য মেয়েটিকে নক করলো। দেখা যাক, কোথাকার পানি কোথায় গড়ায়।
--হাই, বনলতা।
---কাঁঠালপাতা? আপনার নামটা বেশ মজার। আমাকে আবার ছাগল ভাবছেন নাতো?
--- কি যে বলেন অমন ভাবলে আপনাকে নকই করতাম না। প্রাণের মায়া সবারই আছে।
-- হা হা হা। এত নাম থাকতে আপনার নাম কাঁঠালপাতা রাখলেন কেন? কাঁঠালের কি ফুল হয় না?
-- কাঁঠালের ফুল হয় কি না জানি না, তবে মুচি হয়।
--হিহিহি।
--দেখেছেন, কেমন বৃষ্টি হচ্ছে 
--আপনাদের ওখানেও বৃষ্টি হচ্ছে নাকি?
--হ্যাঁ। আমার কী ইচ্ছে হচ্ছে জানেন?
--কী? গার্লফ্রেন্ডের হাত ধরে বৃষ্টিতে ভিজতে? একটা দাঁত বের করা হাসির ইমো
-- ঠিক আমার মনের কথাটা বলে দিলেন।
-- আমি কিন্তু মাইন্ড রিডার। আবারও দাঁত বের করা হাসির ইমো
--তাই নাকি, তাহলে আমার মনটা আরেকটু পড়ুন না।
--খেয়ে দেয়ে আমার কাজ নেই নাকি? আপনার মন পড়বো?
-- ঠিক আছে, তাহলে আমিই বলে দিই। আহা, এই সময়ে আপনি যদি আমার পাশে থাকতেন
-- তো?
-- শুনুন, আমি কিন্তু সিংগেল।
-- তো?
--এই বুঝি আপনার মাইন্ড রিডিং?
-- আমি সিংগেল না হয়ে ডাবল হলে কোন সমস্যা?  আবারও দুষ্টুমি হাসির ইমো
-- আমার ভাগ্যটা কত ভাল দেখুন দেখি? আপনার মত একজন সিঙ্গেল বনলতা সেন, এই বৃষ্টিতে, আমার হাত ধরে হাঁটছে। ভাবতেও ভাল লাগছে। আপনার মাথায় কি অনেক চুল?
-- জ্বী না, আমার বয়কাট।

কাঁঠালপাতা ও বনলতার ভারচুয়াল সম্পর্ক শেষ পর্যন্ত কতদূর গেল, তা আমাদের জানা নেই। হয়ত তাদের সম্পর্ক ভার্চুয়াল থেকে বাস্তবে রূপ নিয়েছে, আবার হয়ত এর পরে তাদের আর কখনো কথা হয় নি। অনেক কিছুই ঘটতে পারে। প্রযুক্তির ব্যবহারে আমাদের জীবনে এখন নানা রকম ভার্চুয়াল সম্পর্কের আনাগোনা। অনেকটা সময় ইন্টারনেটে চ্যাটিং করতে গিয়ে, সামাজিক যোগাযোগের সাইটগুলোতে নেটওয়ার্কিং করতে, এমন কি মোবাইলে অনেক অচেনা মানুষের সাথে আমাদের পরিচয় হয়ে যায়। কিন্তু বাস্তব জীবনে স্কুল, কলেজ, অফিসে তৈরি হওয়া সম্পর্ক আর ভার্চুয়ালি তৈরি হওয়া সম্পর্ক এক রকম নয়। একই ব্যক্তির বাস্তব ও ভার্চুয়াল রূপ একই রকম নাও হতে পারে। ভার্চুয়াল সম্পর্কের ক্ষেত্রে বেশির ভাগ সময় ৬ষ্ঠ ইন্দ্রিয়ের উপর নির্ভর করে চলতে হয়। কেন না, ভারচুয়ালি ব্যক্তিটির সাথে যোগাযোগ হলেও তার অভিব্যক্তি আমাদের অজানা থেকে যায়। যে ইমোটিকন ব্যবহার করে আমাদের অভিব্যক্তিগুলো আমরা প্রকাশ করতে চাই, সেগুলোও অনেক সময় আমাদের সম্পূর্ণভাবে প্রকাশ করে না। এছাড়াও ভার্চুয়াল সম্পর্কে আমরা নিজেদের খুব সহজে গোপন রাখতে পারি। খুব স্ফুর্তিতে থাকলেও ব্যথিত মন নিয়ে কথা বলতে পারি। আবার অনেক হয়ত খুব ভাল কথা বলে নিজের ভাব প্রকাশ করতে পারে, চ্যাটিং এর মাধ্যমে লিখে প্রকাশ করতে পারে না। এমনি আরো নানা কারণে দুজন ব্যক্তির মাঝে অনেক বড় একটা ইনফোরমেশন গ্যাপ থেকেই যায়।

আজকাল ব্ল্যাঙ্ক ডেটের কথা খুব শোনা যায়। কিন্তু এর ফলে অনেক অঘটনও ঘটছে। হয়ত ছেলেটি এতদিন মেয়ে ভেবে যার সাথে চ্যাট করেছে, সে আদতে কোন মেয়েই ছিল না। ডেট করতে গিয়ে নিজের দামী মোবাইল, টাকা পয়সা খুইয়েছে। পরকিয়ার মত অনৈতিক সম্পর্ক তৈরি হচ্ছে। মোবাইলের মাধ্যমে তৈরি হওয়া সম্পর্কগুলোর ফলে মেয়েরা অনেক সময় যৌন নির্যাতনের শিকারও হয়ে থাকে। হতে পারে ব্ল্যাক মেইলিং-এরও শিকার। পত্রিকায় খুন বা আত্নহত্যার খবর হিসেবে প্রকাশিত হলে আমরা সেগুলো জানতে পারি। মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে তৈরি হওয়া সম্পর্ক নিয়ে আমাদের মধ্যে সচেতনতা নেই বলেই এ ধরনের কিছু অঘটন ঘটে থাকে।

ভার্চুয়াল সম্পর্কের যে সবটাই আমাদের জন্য কুফল বয়ে আনে তা নয়। এই ভার্চুয়াল সম্পর্কের ফলে আমাদের তৈরি হয় দারুন কিছু বন্ধু, যাদের সাথে হয়ত আমাদের কোনদিন পরিচয় হবার সম্ভাবনাই ছিল না। সমমনা বন্ধুদের নিয়ে ভার্চুয়ালিই তৈরি হয় নানারকম পজিটিভ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক অথবা ব্যবসায়িক উদ্যোগ, যা পরে রূপ নেয় বাস্তবে। বাস্তব বা ভার্চুয়াল, সম্পর্ক যেমনই হোক, তা রক্ষায় আমাদের নিজেদেরই সচেতন হতে হবে।
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×