somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজী মাধ্যম ও অন্যান্য...

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ইংরেজি মাধ্যম স্কুলের প্লে গ্রাউন্ডে তিন চারটি কিশোরী মেয়ে ইউনিফর্ম পরা অবস্থায় খেলছিল। এমন সময়ে সিভিল পোশাকের একটি কিশোর ছেলে এসে তাদের উদ্দেশ্য করে ডাক দিল, ‘’হেই ডুডস ’’ মেয়েগুলো তাকে দেখে বিষ্ময়ে চিৎকার করে উঠে। তারপর খেলা ফেলে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল ছেলেটিকে, ‘’হেই, আফটা’ আ লং টাইম’’ ‘’ওঔ, ইয়ু’ভ চেঞ্জড, বিকাম টলা’’’ মেয়েগুলো ঘুরে ফিরে দেখে ছেলেটিকে। খুশিতে কলকল করছে ওরা।

সিঁড়ি দিয়ে নামার সময়ে এ দৃশ্যটা দেখে একটু অস্বস্তিবোধ করে ওদের শিক্ষক ফারজানা। ছেলেটিকে দূর দেখেও ঠিকই চিনতে পারলো। আগে এই স্কুলেরই শিক্ষার্থী ছিল। বছর তিনেক আগে দেশের বাইরে চলে যায়। এখন হয়ত দেশে এসেছে, তাই পুরোনো বন্ধুদের সাথে দেখা করতে ইচ্ছে হয়েছে। অনেকদিন পরে পুরোনো বন্ধুকে পেয়ে মেয়েগুলো ভীষণ উচ্ছ্বসিত, বার বার জড়িয়ে ধরছে। ফারজানার নিজের কৈশোরের কথা মনে পড়ে যায়। সে সময়ের সাথে এখনকার ছেলে মেয়েদের কত পার্থক্য। কত সহজেই না ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরছে। ফারজানার ভাবনায় ছেদ পড়ে সিঁড়ির মুখে প্রিন্সিপ্যালের সাথে দেখা হলে।
--গুড মর্নিং।
--গুড মর্নিং, ফা’জানা। লুক এট দোজ স্টুডেন্টস। দ্যাট বয়, আই কান রিমেমবা’, ঔজ আওয়া’ স্টুডেন্ট।
--ইয়াহ, হি ঔজ।
--লুক, হাউ ফ্রেইন্ডলি দে আর দে টাচ ইচ আদা’, হাগ ইচ আদা’। ইটস রিয়ালি আ ভেরি নাইস রিলেইশান।
--ইয়াহ। --স্মিত হেসে ফারজানা মুখে শুধু এটুকুই বলে। আর মনে মনে বলে , ‘’তুমি তো এসব বলবেই। তুমি তো আর এই দেশী না’’ প্রিন্সিপ্যাল মিষ্টি হেসে চলে গেলে ফারজানা হঠাৎ একটু লজ্জাবোধ করতে থাকে, ‘’ছি, ছি। আমি কি ড্যাব ড্যাব করে ছেলেমেয়েগুলোর দিকে তাকিয়ে ছিলাম? প্রিন্সিপ্যাল না জানি কী ভাবলেন আমাকে। এতদিন ইংলিশ মিডিয়াম স্কুলে জব করেও কনজারভেটিভই রয়ে গেলাম।‘’

ইংরেজি মাধ্যমে পড়া উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের কথাবার্তা, পোশাক, আচার-আচরণ দেখে মনে হবে ওরা যেন এদেশের কেউ নয়। নিজেরা নিজেদের মধ্যে আলাদা একটা সংস্কৃতির বলয় তৈরি করে নিয়েছে ওরা। এর বাইরে অন্য কারো সাথে তারা ঠিক খাপ খাইয়ে চলতে পারে না। নিজের গণ্ডির বাইরের লোকদের ব্যাপারে খানিকটা উন্নাসিক মনোভাবও তাদের মধ্যে দেখা যায়। তাদের হৈহুল্লুড় আড্ডাবাজির ধরন ধারণও যেন ভিন্ন। আবার অন্যরাও নিজের সংস্কৃতির সাথে মেলাতে না পেরে তাদেরকে নিজের বলে ঠিক মেনে নিতে পারে না। তারা আবার ইংরেজি মাধ্যমের ছেলেমেয়েদের ভাষা, আচার আচরণ নিয়ে প্রচুর কৌতুকও করে থাকে। এভাবে এই শ্রেনিগুলোর মাঝে তৈরি হয় বড় একটি শুন্যতা।

বেশিরভাগ ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে বাংলায় কথা বলার অনুমতি থাকে না। শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে তোলার জন্যই এ নিয়ম। সন্তানের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য অনেক পরিবারে বাবা মা বাসাতেও ইংরেজিতে কথা বলে থাকেন। এতে করে সন্তানটি যে একেবারেই বাংলা শিখছে না তাতে তারা তেমন একটা চিন্তিত নন। বরং অনেক ক্ষেত্রে সন্তানের বাংলা না জেনে ইংরেজিতে দক্ষতা থাকাটাই বাবা-মায়ের অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। আবার ইংরেজি মাধ্যমে পড়া অনেক শিক্ষার্থী ‘’না বাংলা না ইংরেজি’’ জগাখিচুড়ি ভাষা ব্যবহার করে থাকে। তারা কোন ভাষাই ভালমত রপ্ত করতে পারে নি, তবুও এমন মিশ্র ভাষা কিছুটা হলেও তাদের আভিজাত্য প্রকাশ করে থাকে।

শুধু ভাষাই নয়, পোশাক, সংস্কৃতি, ধ্যানধারণার দিক থেকেও এ ছেলেমেয়েরা যথেষ্ঠ আলাদা। বিদেশী কারিকুলামে পাঠ্যপুস্তক পড়ার কারণে নিজের দেশ, ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে এরা এক রকম অন্ধই থেকে যায়। নিজের দেশ সম্পর্কে তাই খুব একটা আগ্রহও এদের মধ্যে প্রায় জন্ম নেয় না। বাবা-মায়েরাও চান সন্তানটির সুন্দর ভবিষ্যত যেন বাংলাদেশে থেকে নষ্ট না হয়। কোন উন্নত দেশে যেন তারা তাদের শিকড় গেঁথে নিতে পারে।

তবে সব পরিবারের ইংরেজি মাধ্যমে পড়া সন্তানের মধ্যেই যে এমনটা দেখা যায় তা নয়। নিজের দেশ, ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে সন্তানদের নিয়মিত সচেতন করে দেন এমন অনেক বাবা-মা রয়েছেন। সন্তান ইংরেজি বা বাংলা যে মাধ্যমেই পড়ুক না কেন, তাদের নিজ ভাষা ও সংস্কৃতির চর্চা করার দিকে খেয়াল রাখতে হবে।
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×