দু'জাহানের মালিক তুমি, তুমিই আমার খালিক.....
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভবলীলা সাঙ্গ হবে
দুদিন আগে পরে
মজে আছি রঙ্গের ধরায়
মোহ টেনে ধরে।
সুখে থাকতে করি চেষ্টা
নীতি বিসর্জনে
কষ্ট হবে আগাই না তাই
সব মন্দ বর্জনে।
দেহের সুখে জীবনতরী
ভাসাই পঁচা জলে
ভাল যত কর্ম সবি
যাচ্ছি পায়ে দলে।
ভাবছি শুধু সময় আছে
করব না হয় পরে
কালের জন্য ফেলে রাখি
নীতির কর্ম ঘরে।
স্বার্থ নিয়ে থাকি শুধু
নিজের সুখের তরে
ভালমন্দ যাচাই বাচাই
কেইবা এতো করে!
মৃত্যুর দোরে খারা হয়েও
সুখের কথা ভাবি
জমে ধরবে গলা টিপে
নি:শ্বাস খাবে খাবি।
কেমন কষ্ট পাবো জানি
গায়ে কাঁটা ফুটে
তবু কেনো ঘুমে থাকি
নিদ্রা যায়না টুটে।
ইহকালের সুখের লাগি
কষ্ট করি নিত্য
আরাম আয়েশ পেতে বেশী
হাঁসফাঁস দেহ চিত্ত।
পরকালের তরে হায়রে
করছি নাতো কিছু
সদা ব্যস্ত স্বপ্ন ছুঁতে
দৌঁড়ি মোহের পিছু।
ইয়া আল্লাহ বাঁচাও আমায়
সঠিক পথটি দেখাও
মনের অহম ভেঙ্গেচুঁড়ে
সত্য মনে মাখাও।
হেদায়েতের দরজা মাবুদ
দাও খুলে দাও তুমি
পবিত্রতার শিকড় গেঁড়ে
ভরো মনের জমি।
ন্যায়ের পথে নিয়ে যেয়ো
দুজাহানের মালিক
তুমি মহান তুমি সত্য
তুমিই আমার খালিক।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন