ক্ষোভ লালসা দূরে রাখি.......
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝগড়াঝাটি নিত্য চলে
ঘরে বাইরে সকল স্থানে
মাথা গরম বাংলার মানুষ
হিংসা জমা রাখে প্রাণে।
কথায় কথায় পাল্টাপাল্টি
বজ্র নিনাদ তুলে গলায়
গালাগালি লজ্জা শরম
বিসর্জন দেয় মাটির তলায়।
রাগের বেলা হুশ থাকেনা
রক্ত গরম টগবগিয়ে
থু থু এনে ঠোঁটের পরে
অযথা যায় বকবকিয়ে।
তর্কাতর্কি করতে করতে
রামদা ছুরি হাতে তোলে
ভাইয়ের বুকে হানে আঘাত
সম্পর্কের টান গিয়ে ভুলে।
রক্ত চক্ষু গলে পড়ে
হিংসার আগুন লাগে বুকে
বেহুশ মানুষ বুঝে নাকো
শয়তান যে দেয় মন্ত্র ফুঁকে।
মানুষ হয়েও মানুষ নয় সে
পারেনা যে রাগ সামলাতে
বিনা দ্বিধায় ভাইয়ের সাথে
লেগে পড়ে ঠিক হামলাতে।
মিটে গেলে রাগের তৃষ্ণা
আফসোস করে বোকা মানুষ
বিষের জ্বালা নিয়ে উড়ায়
বাকী জীবন দু:খের ফানুস।
ছয়টি রিপুর তাড়নাতে
অমানুষ হয় মানুষগুলো
হিংসা বিদ্বেষ মনে পোষে
অহম পথে উড়ায় ধূলো।
রিপুগুলো সবার মধ্যে
ঘাপটি মেরে থাকে বসে
ক্যানসার হয়ে দেহমনে
সর্বত্র সে বেড়ায় চষে।
ক্ষোভ লালসা মোহ সুরা
নোংরা করে জীবন বন্দর
রিপু দমন করতে পারলে
শুদ্ধ মনের ভিতর অন্দর।
২৭-০৫-২০১৬
ছবি নেট
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন