ক্ষমা করো প্রভু আমায়.......
১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবনাগুলো এলোমেলো
স্মৃতির পাতায় মলিন ধূলো
কেমন করে যাচ্ছে সময়
ভাবছি বসে হয়ে তন্ময়।
সুখের বাজার যাচ্ছে মন্দা
জীবনে ঐ নামছে সন্ধ্যা
আঁধার বুঝি আসল নেমে
ভাবতেই আমি যাচ্ছি ঘেমে।
এতো আলোর সুন্দর ধরা
আঁধার এসে নাড়ছে কড়া
যেতে হবে ছেড়েছুঁড়ে
একা একা আঁধার গোরে।
বুকে আমার উঠল ব্যথা
কি করে হায়! থাকব সেথা
পোকা মাকড় কীট পতঙ্গ
ছিঁড়েছুঁড়ে খাবে অঙ্গ।
ইহকালের সকল মোহ
কেনো হায়রে বুলায় স্নেহ।
ভাবতে গেলে ঝাপসা দেখি
ধরার আলো লাগে মেকি!
ধড়পড়ানি বাড়ছে বুকে
মৃত্যুকে আর কেই-বা রুখে!
আযরাইল আসলে রক্ষা নাই
বিছনা ছেড়ে মাটিতে ঠাঁই।
টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স
ভেঙ্গে পড়বে সকল চ্যালেঞ্জ
হীম ঘরেতে পড়ে রইব
সওয়াল জওয়াব কেমনে সইব।
ক্ষমা করো আল্লাহ তুমি
পাক করে দাও অন্তর ভূমি
হেদায়েতের রাস্তা ধরে
যাই যেনো গো আঁধার ঘরে।
কাযা যতো নামায রোযা
মনে যেনো না হয় বোঝা
আদায় করলে সকল কাযা
তখন যা হয় দিয়ো সাজা।
মোহমায়ার জগত হতে
যাই যেনো-গো সহজ পথে
নিয়ো প্রভু থাকতে ঈমান
রক্ষা করে আমার সম্মান।
April 6, 201
(ফেবু চোর-রা চুরি করলে রিপোর্ট
খাবেন কিন্তু মনে রাখিয়েন)
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন