=ভাবনাগুলো নীল ছুঁয়ে যায়=
১২ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

=ভাবনাগুলো নীল ছুঁয়ে যায়=
ভাবনাগুলো নীল ছুঁয়ে যায়,
একা হলে ভাবি,
কই হারালো অতীত সুখের
বন্ধ ঘরের চাবি!
নির্ভাবনার দিনগুলো সেই,
আর আসে না ফিরে,
শ' দায়িত্ব ভাবনা হাজার,
এখন থাকে ঘিরে!
নাটাই ছেঁড়া ঘুড়ির মত
উড়েছিলাম কত,
কতো মোহ হয়েছিলো
মন জমিনে নত!
রঙিন চশমা সুখ দেখেছি,
ভাবনা চিন্তাহারা,
এখন শুধু মন জুগিয়ে
চলতে থাকি খাড়া!
মায়ের মুখের বকুনিও
মধুর মত ছিলো,
হায়রে জীবন অতীতের সুখ
সময় কেড়ে নিলো!
এখন শুধু কাজ করে যাও,
দায়িত্বে মন রাখো,
পেরেশানি ক্লান্তি নিয়ে
দেহ মনে মাখো!
ভাল্লাগে না এই বর্তমান
হতে চাচ্ছি ছোট,
কত ইচ্ছে মন মাঝারে
রইলো,যে অস্ফুট!
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন