somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কি হবে ?

১১ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই বাংলাই চমৎকার ঋতুবৈচিত্রের ভূখণ্ড। এ ব্যাপারে বাল্যস্মৃতি খুব হানাদার ধরণের আর কি। আজ পর্যন্ত যে ক’বার বর্তমান বাংলাদেশে গেলাম তার সবক’টি বসন্ত আর শীতকালে। তো সেই হানাদার একবার বলে উঠলো– কী মিয়া খালি শীত আর বসন্তে গিয়ে গিয়ে গায়ে আলোয়ান জড়িয়ে হাওয়া খাচ্ছ ! আর বর্ষাকালটা ভুলে গেলে, একবারও মনে পড়ে না! মনে পড়ে না আষাঢ় মাইস্যা ভাসা পানিরে !
কথা শুনে মরমে মরি আর কি ! তা একবার যাব বলে স্থির করলাম। কিন্তু গেলাম রীতিমত ফেঁসে। সেবার (২০২২) এমন বর্ষা শুরু হলো যে বন্যা বন্যা অবস্থা। নেট এবং স্বজন বন্ধু মারফত খবর নিয়ে যা জানতে পারছি তা আর খুব স্বস্থিদায়ক নয়। জায়গায় জায়গায় বৃষ্টির জলে ফুলে ফেঁপে ওঠা তাণ্ডব। আমার প্রিয় অতিথপুর রেলস্টেশনের কাছে একটি রেলব্রিজ ধ্বসে গেছে। ট্রেন বন্ধ। এদিকে ভিসা হাতে এসে গেছে। গোঁ একবার চেপে গেলে যা হয়। যাত্রা ক্যান্সেল করা আমার পক্ষে সম্ভব নয়। পথকষ্ট কিছুটা লাঘব করার জন্য কলকাতা ঢাকা এয়ার জার্নি করলাম। তারপর কিছুটা রেল, কিছুটা সি এন জি করে করে গন্তব্যে পৌঁছে গেলাম। আঃ বর্ষণস্নাত বাংলাদেশ। অপরূপ। প্রায় ষাট বছরের বেশি পুরনো স্মৃতি, কিছু কিছু তখন উঁকি দিয়ে যেন বলছিল— প্যাক কাদার বাংলার গ্রামে আইলা তাহলে!!

একবার যেন কাকে বলছিলাম একটা বছরের ছয় ঋতু ওই বারান্দায় বসে বসে আমি দেখব। কীভাবে হবে? বৃথা বিলাপ। লাইন দিয়ে কষ্ট করে পাওয়া যেত মোটে একমাসের ভিসা। দেখতে দেখতে শেষ হয়ে যায়। কে কাকে বোঝাবে যে একমাসে কিছুই হয় না। অন্তত তিন মাস দিন ! না, হবে না। এ-ও অতীত এখন। ভিসা একেবারে বন্ধ এখন। এবং সেটা উভয় পক্ষ থেকেই। কী একটা অবস্থা ! দেশকালরাজনীতির অধীনে আমাদের বসবাস। এদিকে বয়সে পড়েছে টান । আর কি হবে ?
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিয়া আচরণে অতিষ্ট হয়ে হযরত আলী (রা.) ও তাঁর শিয়ার বিপক্ষের সত্য প্রকাশ করতে হয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা মে, ২০২৬ ভোর ৬:৩১



সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×