একটি সাধারণ গল্প
২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। এই পার্থিব নীতি মেনে চলেই, প্রিয়ংবদাকে ভাল লাগে সুব্রতের। প্রিয়ংবদা দেখতে সুন্দর কিন্তু তার সুন্দর্য নয়, সুব্রতের ভাল লেগেছে তার সরলতা। খুবই সরল প্রিয়ংবদা । তার হাসি সুব্রতের মন কে দোলা দেয়, তার মনের কষ্ট সুব্রতকে আলোড়িত করে। সুব্রতর মনের মাঝে তখন ভালবাসার ঝড় । সেই ঝড় তাকে প্রতিনিয়ত নাড়া দেয়। কষ্টে ছটফট করে তার মান। সে সহ্য করতে পারে না। প্রতিনিয়ত তার মনে হয়, সে তার মনের কথা খুলে বলবে প্রিয়ংবদাকে। কিন্তু বলা হয়ে উঠে না। কারণ তার মনের মাঝে ভয়, যদি প্রিয়ংবদা তাকে প্রত্যাখান করে। তার মনের মাঝের ঝড়টা সব তোলপার করলেও এই ভয়টাকে উপড়ে ফেলতে পারে না। এভাবেই দিন যায়, মাস পেরোয়, বছর ঘুরে আসে....কিন্তু সুব্রতের মনের কথা বলা হয় না প্রিয়ংবদাকে। বুকের মাঝের ঝড়টা বেড়েই চলে। এরই মাঝে জীবনের তাগিদে সুব্রত ও প্রিয়ংবদার মাঝে দূরত্ব বাড়ে। চোখের আড়াল হলে মনের আড়ালও নাকি হয়ে যায়। কিন্তু প্রিয়ংবদার স্মৃতি নাড়া দিতে থাকে সুব্রতকে। আর সইতে না পেরে প্রিয়ংবদার কাছে ছুটে আসে সুব্রত। কিন্তু ততদিনে প্রিয়ংবদা হয়ে গেছে অন্যের।
আর সুব্রত সেই বা আবার কি করবে.....প্রিয়ংবদার ছবি হৃদয়ের মাঝে যত্ন করে রেখে ঘুরে বেড়ায় পথে পথে..................... আর কি বা করতে পারে সে............................
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন