ঘুমিয়ে ঘুমিয়ে ছাই হয়ে গেল আমার একমাত্র ঘোড়া, একমাত্র বইয়ের প্রচ্ছদ, বুকমার্কে মেয়েলী দীর্ঘ চুল, রাতজাগা
গাছের শেকড়, ছাই হলো স্কুল ব্যাগ,
কমলার জেলি, শুধু অমলেটের ঘ্রাণ লেগে আছে বয়সী টেবিলে, ফুলবতী প্লাস্টিকে,
নষ্ট জন্মের পাথর ফেলে রাখা ময়দার গুঁড়োর মত ধূলো ওড়ায়, বাসের চাকার মত গড়িয়ে চলতে। ক্রিস্টালের মার্জিনে সাওতালী মেয়ে আর সবুজ বৃক্ষের ছবি।
একদিন দেখো পুড়ে যাবে দেশলাই, পুড়ে যাবে অবশিষ্ট হৃদয়ের চাবি, রহস্যের ফুলদানী, সোনার গহনা, উর্ধাকাশে হর্সহেড নেব্যুলা। জ্যোৎস্নাহত ফিনিক্স-কবুতর স্বপ্নপোড়া গন্ধ নিয়ে উড়ে বেড়ায় দাহযজ্ঞের নিয়মে।
-
ড্রাফট ১.০ / অর্থহীন শব্দাবলি
কবি শহিদুলের কবিতার মন্তব্যে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

