somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রস্তরনামা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জহুরুল চাচার মৃত্যুকাহিনী শুনে ব্যথিত হয়েছিলাম। শেষ দিনগুলো তিনি তার নিজের কামরায় একাই কাটাতেন। দেখা শোনার মেয়েটা অন্যত্র চলে গিয়েছিল।আমি তিন চারবার ঢাকা এলেও টাঙ্গাইলে যেতে পারি নি। গত বছর মে মাসে দাফন হয়েছে এটা জানলাম আজকে। কি অবাক যে আমাকে কেউ তার কথা বলল না।
আমাদের বাড়ি কালিহাতীর মুহুরিপাড়া গ্রামে। দেশ ভাগের পর দাদা হিন্দুবাড়ি কিনে সপরিবারে টাঙ্গাইল উঠে এসেছিলেন। আব্বা ঢাকা থেকে সিলেট গেলেন। বদলী হয়ে যাবার সময় আমাদের টাঙ্গাইল রেখে গেলেন। শহরের স্মৃতিতে টাঙ্গাইল আমাকে ঘিরে আছে। সে জন্যই মেঘ-বৃষ্টির স্মৃতিতে টিনশেড বাড়ি দেখতে পাই। চাচাকে দেখতে পাই। লোকটার বয়স আব্বার বয়সী বেশি কিন্তু তাকে কম বয়সী যুবার মত দেখাতো। চওড়া সিনা, পেশীবহুল কব্জি। আমাদের তিন চাচাই গৌরি বর্ণ। শুধু জহুর চাচার গায়ের রঙ গাঢ় বাদামী ছিল, আর তিনি ছিলেন অন্তর্মূখী মানুষ। দাদা মরে যাবার সময় তার অনেক সম্পত্তি থেকে তার জন্য তাকে একটা দোকান দিয়ে গিয়েছিল। একটা ফলের বাগানও তার অংশে ছিল। সেই বাগানের সব পরিচর্যা নিজে করতেন। পরবর্তীতে আমরা চলে এলে আমাদের বাড়ির কেয়ারটকার ছিলেন এই চাচা।
আমি আর পলি আপা দুজনই ছিলাম চাচার ন্যাওটা। তবে কোন কারণে চাচা আমাকেই আদর বেশি দিতেন। আজকে দুবাইতে আমার ছেলেমেয়েরা যখন জিজ্ঞেস করেআমি বলি কি দারুণ শৈশব ছিল আমাদের। চাচার সঙ্গে মুলাপাড়া চরকির উৎসবে গেছি। ষাড়ের নাড়াই দেখতে গেছি। চাচার একটা সখ ছিল। তিনি নিজের হাতে দোতরা বানাতে পারতেন। সেটা দিয়ে গান করতে দেখি নি, তবে আর একটা সখ অন্য কোথাও দেখি নি। পোড়ামাটির ফলক বানানো। এটা ছিল তার সখ।
তিনি অবশ্য মাটি পোড়ানোর জন্য কুমার বাড়িতে যেতেন। আমি এত স্নেহ পেয়েছি, এত ভালবাসা। এই কালো মানুষটি ছিল আমাদের ছোট বেলার হিরো। আমি কখনোই তাকে দেখিনি খালি গায়ে ঘুরে বেড়াচ্ছেন। কখনো দেখি নি হাতা কাটা গেঞ্জি পরে আছেন। এমন কি বাড়ির সামনের জমিতে শরীরে মাটি কোপানোর সময়ও ফুলহাতা একটা জামা পড়ে থাকতেন। এত শালীনতা এত নিচ গলায় কথা। তবে তার খারাপ গুন একটা ছিল ধূমপান। মাত্রায় একটু বেশীই। একটা দশহাত রুমে ভোরে উঠে তিনি মাটি নিয়ে কাজ করতেন। গোটা কুড়ি মাটির ফলক, নানান বানী লেখা। সবগুলো মনেও নেই। আমি এখনো দেখতে পাই জহুর চাচা কাচা মাটিতে লিখে যাচ্ছেন আর পাঞ্জাবীর পকেট থেকে একটু পর পর বিড়ি বের করে আগুন ধরাচ্ছেন।
দাদা বাড়ির কেয়ারটেকার ছিলেন, আম্মার কাছে শুনেছিলাম দাদার পালিত পুত্র তিনি। তবু সেই ছিল আমার আপন চাচা।
আম্মা কোরানশরীফ নিয়ে বসতেন সন্ধ্যা বেলা। কোন কোন বিকেলে বাইরে থেকে বাড়ি এলে আমরা যেতাম। ঘরে ঢুকে উঁকি দিতেই দেখতাম কাচা রোদে মাটি শুকিয়ে ঘরে তুলেছেন। বরাক গাছের কঞ্চির কলমে লেখা। উপদেশবানী ছিল অনেকগুলোতে। মানুষের খুব বিচিত্র সখ থাকে। এই গ্রামের মানুষটির কেনই বা এই সখ হতো, কেনই বা কাগজে না লিখে পোড়ামাটিতে এসব লিখে যেত আমি জানি না।
আমাদের বাড়ির সব কাজই জহুর চাচা করতেন। আব্বার অবর্তমানে বাজার সওদা, জমির হিসাবপত্র, খাজনা, ইস্কুলে আনা নেয়া এসব চাচা করতেন। হয়তো অবিবাহিত বলেই এটা সম্ভব ছিল। চাচা কেন বিয়ে করলেন না এটা সে সময় মাথায় আসে নি। কিছু মানুষ অন্যের উপকারেই সারাজীবন ক্ষয় করে।রবিঠাকুরের ব্রজেশ্বরের গল্প পড়েছিলাম, ব্রজেশ্বরের সঙ্গে এই মানুষটার মিল পেতাম। কিন্তু জহুরুল চাচা তো ভৃত্য না। আমরা তাকে আপনি ভেবেছি।
আম্মা কে বোনজি ডাকতেন জহুরুল চাচা।
জহুরুল ইসলাম লোকটির এত গুণ, এত পরিশ্রম করতে পারে তবুও তাকে একা থাকতে হয়েছে। দাদা বেঁচে থাকতে কারো সাহস হয় নি, কিন্তু দাদার মৃত্যুর পরদিনই চাচাকে বের করে দেয়া হয় বাসা থেকে। চাচার চোখে এই ছেলে হলো বিশ্বাসঘাতক। দুধকলা দিয়ে সাপ পুষেছেন তার বাবা। অথচ বাসার দেয়ালে যে ছবি সেখানে আব্বা ও দুই চাচা দাঁড়িয়ে আছে। সাথে জহুর চাচা। মনে হয় না তারা এত দূরের। বড় চাচা অতিমাত্রায় বৈষয়িক। জমি জমায় জহুর চাচার অংশিদারিত্ব তার সহ্য হয় নি। এজন্যই রমিজা ফুফুর সঙ্গে জহুর চাচার ঘনিষ্টতা কোন ভাবেই মেনে নিতে পারে নি। সম্পত্তি নিয়ে মানুষ বড় কঠোর হতে পারে। জহুর চাচার বিরুদ্ধে দলিল জালিয়াতির মামলা করেছিল চাচা। আর সেই ষড়যন্ত্রে অর্ধেকের বেশি জমি হারিয়ে ফেলেন।
আমি কখনোই দেখি নি কোন উৎসবপার্বনে জহুরুল চাচা এসেছেন। চাচাতো বোনের বিয়ের সময় আমি আম্মাকে বলতাম, জহুর চাচা যেন যায়। মেজ চাচাও জহুর চাচাকে জহু পাগল বলে সম্বোধন করতেন। আর যখন তার প্রসঙ্গ আসতো মনে হতো সমস্ত ঘৃণা তার মুখ থেকে ঝরে পড়ছে। রমিজা ফুফু রূপবতী মেয়ে ছিল। তার জন্য নানান প্রস্তাব এসেছিল। আমি আম্মার কাছে শুনেছি তিনি কাউকেই পছন্দ করতেন না। এটা মিথও হতে পারে, সত্যিও হতে পারে। কিন্তু একজন পালক মানুষের সঙ্গে বাড়ির মেয়ের সম্পর্কটা কেউ মেনে নেবে না।
রমিজা ফুফুকে আঠারো বছর বয়সে দূরবর্তী পৌষখালিতে ধনাঢ্য এক বাড়িতে বিয়ে দেয়া হয়। গ্রামের নিয়ম অনুয়ায়ী ফুফু বাড়ির জমির ওয়ারিশ পায় নি।
আমার বড় হয়ে জানতে ইচ্ছে করেছিল সত্যিই কি এক ভালবাসার জন্য এই পুরুষটি সারাজীবন একা থেকে গেলেন। সেই কাহিনী জানার তো উপায়ই থাকলো না। শুনে খারাপ লেগেছে যে চাচারা অসুস্থ জেনেও তার চিকিৎসা করা নি। কয় কাঠা সম্পত্তির লোভ এভাবেই মানবিকতাকে গ্রাস করে ফেলে।
একটা কথা শুনেছি যেটা না বললেই নয়। জহুর চাচাকে জানাজায় গোসল করানোর সময় নামানো হয় তার বুকের বামপাশে বিড়িতে পোড়ানো একটা লেখা আবিষ্কৃত হয় - রমিজা।
আমি দিব্যচোখে দেখতে পাই চাচার ভুতুড়ে বাড়িটা, বিড়ির ধোঁয়া উড়ে আসছে, দেয়ালে একটা দোতরা ঝুলছে, স্তুপ করা আছে অনেকগুলো পোড়ামাটির ফলক। কোন এক অবহেলিত মানব নিভৃতে রমিজা নামের একটা না পাওয়া ক্ষত বুকে বয়ে চলেছে।

--
ড্রাফট ২.০

ড্রাফট ১.০ Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×