অগোছানো সংসারে শৃঙ্খলিত কিছু নেই জানি, থাকেও না;
থাকার কথা ছিল না! আমাদের সঙ্গে ছিল মহিয়সী জননীর বই,
পূর্ণিমা থেকে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছিল কৃষ্ণপাখার চাঁদ, বাঁকা সেই চাঁদ-বটিতে পেঁয়াজের ঝাঁঝ
নবোঢ়ার অনভিজ্ঞ দুই চোখে কাজল ঝরাতো, সবুজ মার্বেলের মত মটরশুটি!বৈশাখী মরানদী মসুরির জামবাটি, কাঁচা-আম, গুড়ো মশলায় সিদ্দিকার-পরিত্রান-বই -এভাবেই শুরু হয়েছে;
আমাদের খুনসুটি -
এ'ভাবে মেঝেতে অলস আধোয়া কাপড়,
খোলা বই, পেন্সিল এবং সেলাইয়ের সখ এলোমেলোই পড়ে থাকে
স্তুপীকৃত ক্যাম্পফায়ারের কাঠের মতন দুই জন আলস্য পোহায়
খিদে পেল বলে কুকারে জেসমিন ফুলের সাদা ভাত আহা!
জঠরের সুখনাচ, বিকেলের প্যাচানো সেমাই
হঠাৎ বিলাসী ঝড়ের মত রাগ ওঠে, সাইক্লোন..
অভিমান মুচড়ে দেবে শান্ত কুটির, তখন দুই বাহু সাদা পতাকা ওড়ায়
কোথাও যাব না রাগ করে, মৃদু ক্ষত শান্ত হলে আরোগ্য হয়ে যায়, বই পড়ে রান্না, রেসিপি লবন ঝাল বেশি,
কিছুই হয়নি তখন
-
ড্রাফট ১.০ / কবিতার সব আমি আমি না! সিদ্দিকা কবীরের প্রতি শ্রদ্ধা।
ব্লগারদের নিয়ন্ত্রনের সরকারী সিদ্ধান্তের প্রতি ঘৃণা জানিয়ে যাই
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





