মনের কাছে মানুষের রয়ে গেছে দেনা
কে বলে সেই ঋণ শোধ হয়ে যাবে; হয়তো যাবে না
ঠোটের অঞ্চলে অজিন চিত্রার বসবাস, অরণ্যও দিন দিন
বড় হয়ে যায়।
আমার এই দেনাটুকু দিন দিন বড় হলে
সমর্থবান মানুষের মত করে ঋণ শোধ দিতে চাইলে, পারবে কি দিতে?
আমাকে গোপনে দিয়েছিল যা, একটুকরো বড় টাকা
সাথে কিছু খুচরো সংসার
মেঘের আঁধারে যায় নি দেখা তার সম্পূর্ণ আকার
আমার যা দেয়ার সব অন্য কেউ ধার নিয়ে গেল
পড়ে আছে ব্যথার ঢেউ
মনের অধিকাংশ দেয়ার সুযোগ ফেরত পাবে না জেনে
-
ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



