কাচের বাসন ছুঁড়ে ফেললে নিচে,
প্রতিশোধে কার অপচয় হবে? নিজের সংসার আহত করে তেমন নিজেরই শহর, সেও এক সংসার,
একী চূর্ণবিচূর্ণ বইয়ের দোকান দেখে এসেছি, উদ্যানের তোরণ, দরিদ্র বাদাম-গাড়ি কিছু বাকি নেই আর। যাদুঘর, রেলপথ, যদিও
নির্দিষ্ট কারো নয় এসব, রাস্তার বাতিগুলো চাঁদের মত রাজা-প্রজা সবাই কে আলো দেয়।
বলা হয় ব্যথা ও ধ্বংস অনিবার্য পরিবর্তনের জন্য,
বলা হয় পাথরের নুড়ি ভেসে ভেসে চর সৃষ্টি হবে, গর্ভের ফুল ছিঁড়ে মানুষ তৈরি হয়, কিন্তু চূর্ণবিচূর্ণ মিনিবাস, অগ্নি-সংযুক্ত জেব্রাক্রসিং - আমাদের দারিদ্র, ক্ষুধার সময় কি করে তার উপকার পাবে?
ফুটপাথে দমবন্ধ ধোঁয়া
বেহিসেবি কিংকর্তব্যবিমূঢ়তা
লা ই নের পর লা-ই-ন, টুকরো টুকরো কাচ ছড়িয়ে পড়ে জমিতে
কবিতা কি এমন করে ভাবো কবি?
বেহিসেবি লাইন ভাঙো বসে বসে বসে - যতক্ষণ পারা যায় ভাঙো
-
ড্রাফট ১.৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

