কিছুতেই মিলছে না
মুঠো ফোন থেকে পরিত্রান,
অনেক দূরের স্মৃতি হয়ে গেছে অবসর।
তড়িৎবার্তা ছলকে ওঠে কথায় কথায়,
মুখরা যন্ত্রপুস্তক পলকে পলকে
ছবি দিতে থাকে
যোগাযোগ রাখতে রাখতে
আরো বেশি বিচ্ছিন্ন হয়েছি
বিচ্ছিন্ন পড়ে আছি শহুরে কূপের ভেতর
সমুদ্রের গর্জন, রেলগাড়ির জানালা দেখি না
পুরনো বসত বাটির সড়কে দাঁড়িয়ে থাকি না
পূর্বপুরুষের সমাধীর মাটি ছুঁয়ে
শান্তির নিঃশ্বাস নেয়া
সে অনেক বেশি দূর
-
ড্রাফট ১.১/
থাকুক কয় লাইন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

