somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেহেদির ফুলছবি

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথাপ্রসঙ্গে ইমা তার হাতটা মেলে ধরলো, "দ্যাখো, মেহেদি দিয়েছি।
ইমা, নিরপেক্ষভাবে বলি, তোমার ছবি আঁকার মতই হেনার কাজ অ'সাম। তুমি ফাইন আর্টসে পড়ো নি কেন?
সে গর্বিত হয়ে তার হাত ঘুরিয়ে দেখালো। সুদক্ষ আঁকিয়ের মত গাঢ় লাল মেহেদিতে আঁকা কল্পিত লতা, তাতে আবার চিরল পাতার আল্পনা। বিখ্যাত কোন চিত্রকলা দেখার মত করে কৌতূহল নিয়ে আমি বললাম, আমার দিকে ঘুরাও দেখি।
মেয়েরা প্রশংসা পেলে খুশি হয়। ইমা খুশি খুশি ভাবটা চেপে রাখলো। কপট প্রতিবাদ করে বলল, ধুত্তোরি, ডিজাইন নিয়ে বলো । এটা আমার লাস্ট বারের মত মেহেদি। এ জন্যই ইচ্ছে হচ্ছে তোমাকে দেখাচ্ছি।
হঠাৎ লাস্ট লাস্ট বলার কারণ বোধগম্য হলো না। ৯০% সম্ভাবনা এটা ছলনা । সে দাম বাড়াচ্ছে। কাল মেহেদি দিয়ে আবারও দেখাবে। মার্কেটিং এর পরিভাষায় এটা ক্রিয়েটিং ডিমান্ড বাই ক্রাইসিস। খেয়াল করে দেখেছি অনেক লোক কথায় কথায় মৃত্যুর ভয় দেখায়। সে মরতে চায় না। কিন্তু মৃত্যুর দুঃখ মনে করিয়ে সে নিজের প্রতি মায়া জন্মাতে চায়।
আমি ইমাকে ছোট করলাম না। বললাম, "লাস্ট বার কেনো? তোমার বর ডিসলাইক করে?"
"হু .... ক্যামন করে ধরলে? "
"কি জন্য করে?" আমি পাল্টা প্রশ্ন করি।
"সে বলেছে, হাতের মেহেদি ভাল না। বাঙালি মেয়েরা নিজের হাতে তাদের প্রেমিকের নাম লেখে। যেমনটা গ্রাম দেশে এখনো নকশী কাঁথার স্টিচে প্রেমের কিচ্ছা লিখে রাখে। যাকে পায় নি তার জন্য হাহুতাশ। বাঙালি নারী দুধের স্বাদ ঘোলে মিটাতে ওস্তাদ।"
আমি হেসে ফেললাম। রহমান ভাই ভাগ্যিস কবি হন নাই। কি বিশ্রী উপমা দিলেন! কোথায় নকশি কাঁথা আর কোথায় ঘোল?
ইমা তখন বলল, "রহমান আমাকে সে প্রশ্ন করেছে, তিনটা S কেন? S মানে কি? সনি ভাই, সাইফুল নাকি আমার কাজিন শফি? সে কিন্তু জানে সনি ভাইকে আমি কত রেসপেক্ট করতাম। খেলাঘরে থাকার সময় আমরা তাকে দেখলে ভয়ই করতাম। সাইফুল ও আমার ক্লোজ কেউ ছিল না...তুমি বলো সুনীল, লতানো পাতানো নকশায় যে কোন অক্ষরের মিলই থাকে। থাকে না? কেন যে আমি তাকে দেখালাম!"
"রহমান ভাই এত সন্দেহপ্রবণ!"
"হ্যা, এখানে শেষ না। ডিনারের পর, আবারও আমার হাত দেখতে চাইলো। কি রকম লজ্জা আর অপমানের তুমি বলো। আমাকে সরাসরি বললো, MU লেখার কি কারণ? মুরাদ ইঞ্জিনিয়ারের কথা তুমি ভুলতে পারো নি?"
আমি ইমার মুখে ব্যথার ছায়া দেখলাম।
"সুনীল, সে আমাকে কেন কত নিচ ভাবে। বলে, বিয়ের প্রস্তাব আসছে আর তাতেই তার কথা মনে গিঁথে গেছে। W কেন? W মানে কি সেই ওয়াহিদ স্যার? রাতে ঘুমানোর আগে রহমান বিদ্রুপ করে বলেছে লেখো লেখো, হাতের মধ্যে যাবতীয় প্রেমের কাহিনী লেখো।"
ইমা যখ কথা বলছে আমি তার হাতে নিজের নামের প্রথম অক্ষর S আছে জেনে আনন্দিত হয়েছিলাম। সেরকম সম্ভাবনা নেই যে সে আমাকে লিখবে। কিন্তু হলামও। পুরুষদের আনন্দ যে কোথায় কোথায় হয় সেটা পুরুষই জানে।
"তা, রহমান ভাই কিন্তু এমন ছিলেন না। মিডলাইফ ক্রাইসিসে মানুষ চেঞ্জ হয়। তুমি মেহেদি দেয়ার দিয়ে যেও। তাকে না দেখালেই হয়।" এটা বলার জন্যই বললাম। মোবাইল, ফেইসবুক এসব লুকানোর কারণ আছে, কিস্তু তাই বলে একজন বউ তার মেহেদিও লুকিয়ে রাখবে!
ইমা কনজারভেটিভ। আটদশজন বাঙালি মেয়ের মত বিশ্বস্ত। কিন্তু আমার দ্বিতীয় মন বললো, ইমা অসুন্দর মেয়ে না। রহমান ভাইয়ের কথা ভুল নাও হতে পারে।
বিকেল গড়িয়ে যাচ্ছে। ইমা ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হলো। বললো, সুনীল, আমি উঠছি, মিমির স্কুল ছুটি হয়ে গেছে। রহমান বাসায় ফিরেছে । লেট হলে অনেক এক্সকিউজ দিতে হবে"
ইমাকে কিছু দূর এগিয়ে দিলাম। গাড়ির ড্রাইভার গাড়িতে ঢুকে হেডলাইড জ্বালালো। আমি হঠাৎ এক ঝলক মেহেদির হাতটা দেখলাম । দূর থেকে মেহেদির কারুকার্য বোঝা যায় না, শুধু বোঝা যায় হাতের তালুতে নকশাগুলো ঝাপসা হয়ে একটা বড় ত্রিভূজ হয়ে গেছে। ত্রিভূজ দিয়ে ইমা কি "ব" বোঝাতে চেয়েছে? ব এর উপর একটা মেহেদির ফোঁটা আছে। তবে কি সেটা "র"? "র" রহমান ভাইয়ের নামের প্রথম অক্ষর। মিলটা ইচ্ছেকৃত না কাকতালীয় কে জানে?

--
ড্রাফট ১.৩
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×