
রূপার চাঁদের মত হোয়াইট এক্সাম শীট
উল্টো পাতায় কালি পড়ে গেলে, সাথে মিশে থাকে
ফ্রাসট্রেশন, চোখের ভিতর ওয়াটার ম্যান, ঝরণা কলম
তবে চেয়ারে বসে থাকি, রেলিং এর পাশে দম বন্ধ থাকি,
এই উঁচু দালানে লিফট দিয়ে উঠলে
হতাশায় কেউ কেউ স্বপ্নের মত লাফ দেয়, আর ফেরে না
আমার ডর লাগে, আমার মা, চার পাঁচ সোনালী নিয়ে অসস্তুষ্ট বাড়ি,
কাউকে বলা যাবে না কারেন্ট গেলে মোম জ্বললে উপরে হাত দিয়ে মোমের কঙ্কাল বানাই
আঙুল পুড়ে যেতে,
প্রায় রাতে দেখি রেলিং এর কাছে একটা চাঁদ ধোয়া
বিষন্ন নিষ্ফল জামার মত ঝুলে থাকে।
-
ড্রাফট ১.২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

