তিনটি বাহু টাকা, প্রেম ও খাদ্য
জীবনের চিত্র অনুসারে প্রথম দুটি
স্থুলকোণে মিলে গিয়েছিল
মনে করি ভালবাসা ও প্রতিপত্তি
প্রসূতির গর্ভ থেকে শুরু হয়ে
এখন শৈশব তারুণ্য পেরিয়ে আমৃত্যু বর্ধিত
ক্ষুধার্ত বাহুটি কোমল ও মৌলিক
হুংকার দিয়ে বলল
খাদ্যের বৃত্তচাপেই বিশ্বের ডাইনামো ঘোরে
ব্যাঘ্রের হরিণ শিকারের মত দাঁতালো ক্ষুধার প্রান্ত,
ধারালো ব্লেডের মত কাগজ কেটে
সমীকরণ ওলট পালট করে দেয়
সব কোণের যোগফল সরল হয়ে যাবে, এ নিয়ম অচল হয়ে যাবে,
বরং কোণগুলো নিষ্প্রভ অস্পষ্ট হয়ে যাবে, মৃত্যু এসে অন্ধকার প্রমাণিত হবে
আবারও বর্ধিত করে যাচ্ছি স্নেহকণা, স্মৃতির গ্রাফাইট রেখায়
অসীমে তার সঞ্চারপথ, তবু যাবো তার বাড়ি
উপার্জন যত কম ভূমিতে আড়াআড়ি স্থাপনা
মনে করি টাকা পেলেই খাদ্য আসে
সুক্ষ্ম কোণে পাকস্থলী ও বেতন সহোদর বসবাস করে
উপপাদ্য এগারো অচল
এখানে অর্থের বাহু যে কোন দুই বাহুর যোগফলের চাইতে বেশি
-
ড্রাফট ১.০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

