এবার ভারত থেকে স্বাধীন হতে চাইছে দেশটির শিখ সম্প্রদায়ের লোকেরা। এবং কি শিখ সম্প্রদায়ের নেতা অমরজিৎ সিংহ স্বাধীন হওয়ার জন্য পাকিস্তানের সাহায্যও চেয়েছে। খবর দ্য ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের।
কাশ্মিরের উরিতে ১৮ জন সৈন্য নিহতের ঘটনায় পরমাণু শক্তিধর চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই এই খবর আসল।
শিখ নেতা অমরজিৎ সিং ভারত থেকে সংশ্লিষ্ট শিখ অঞ্চলকে স্বাধীন করার বিষয়ে পাকিস্তানের কূটনৈতিক সাহায্য চেয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার শিখ সম্প্রদায়ের মানুষের স্বাধীনতার জন্য পাকিস্তানের উচিত কূটনৈতিক সহায়তা দেয়া।
কাশ্মিরের উরি হামলার বিষয়ে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘পাকিস্তান কেন ভারতীয় সৈন্যদের ওপর হামলা করতে যাবে? তাদের চেয়ে কাশ্মিরের স্বাধীনতাকামীরা অনেক বেশি শক্তিশালী।’
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




