somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুবক বয়সের নিশ্চিন্ত ফুর্তির জীবন, পরের সারাজীবনের দূ:শ্চিন্তাগ্রস্ত জীবন উপহার দেয়

০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পরিবারের সামর্থ্য থাকার পরও ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর থেকেই নিজের ইনকাম নিজে করে সেটা দিয়েই নিজের সব খরচ চালাতাম। একসময় সকাল-দুপুরের খাবারের ব্যবস্থাও নিজের ইনকাম থেকেই করতাম।


♦ এর পিছনে কারণ ছিলো দুটি:
- নিজের ইনকাম করে ইনকাম করার কষ্টটা অনুভব করা।
- একদম টেনশন ফ্রি লাইফ যাতে লিড করতে না হয়। জীবনের চ্যালেঞ্জগুলো অনুভব করতে চেয়েছি।
মনে আছে, একবার ঈদে পকেট খালি ছিলো। পুরানো কাপড় যেটা আলমারিতে ভাজ করা থাকে, সেটি পড়ে ঈদের ড্রেস হিসেবে চালিয়ে দেওয়া যায়। কিন্তু ছেড়া স্যান্ডেল পড়েতো ঈদ করা যাবেনা। কিন্তু তারপরও এটার টাকাও আমি বাবামার কাছ থেকে নিবোনা। নিজে ইনকাম করে কিনতে পারিনি, সেজন্য সেই ঈদে ঘর থেকে বাইরেই যাইনি।
এভাবে নিজের উপর অত্যাচার করেই নিজেকে প্রস্তুত করেছি। এ চ্যালেঞ্জে অনেকবার ব্যর্থ হয়েছি, সেটাতে হতাশ হইনি, বরং শিক্ষা নিয়েছি। সেজন্য আবার উঠে দাড়াতে পেরেছি। অনেক বিপদে যেটা আপনারা ৩৫-৪০বছরে এসে পড়বেন, সেটি আমি ১৬-২৫ বছরের মধ্যেই ইচ্ছা করে পড়েছি। সেই বিপদগুলো মোকাবেলা করেই নিজেকে বিপদে মাথা ঠিক রাখা শিখিয়েছি। অনেক টাকা খরচ করে (সম্পূর্ণ নিজের ইনকামের টাকা) অনেক উদ্যোগ নিয়ে অনেক ব্যর্থ হয়ে টাকা নষ্ট করেছি। সেখানে হতাশ হইনি, বরং জীবনের রিয়েলিটি সম্পর্কে ধারনা নিয়েছি। আজকে আমার যতটুকু সফলতা, সব সেগুলোর জন্যই হয়েছে।

♦ আজকে চলতে গিয়ে তরুনদের অনেকটুকু ভবিষ্যতে আন্দাজ করতে পারি:

ক) আমি বর্তমানে যাদেরকেই দেখি একদম কম বয়সেই পড়ালেখাকে ঠিক রেখে নিজের খরচ নিজে চালানোর জন্য চেষ্টা করে, ব্যর্থ হয়, তাদের উজ্জ্বল ভবিষ্যত দেখতে পারি। নিজের অতীত তখন চোখের সামনে ভেসে উঠে।
খ) অনেককে দেখতে পাই, চলতে গিয়ে হোচট খেয়েই হতাশ হয়ে পড়ছে। সেই হোচট খাওয়া নিয়েই বেশি অ্যানালাইস করে সময় নষ্ট করছে, মনে করছে যেন, একটা হোচট তার লাইফকে পুরোই ধ্বংস করে দিচ্ছে। তাদের জন্য আফসোস হয়, তারা বুঝছেনা, এ হোচট তাদের জীবনের জন্য অনেক বড় পাওয়া। এত বড় পাওয়াটাকে তারা হেলায় নষ্ট করে ফেলছে দুইভাবে:
- ব্যর্থ হলেই সব শেষ মনে করে সরে আসতেছে। খুব বেশি বিষয়টা নিয়ে ভাবছে।
- নিজের ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ না করে, নিজের ভুলটা খুজে বের করার চেষ্টা না করে অন্যকে দোষারোপ করছে।
গ) যাদেরকে দেখি জীবন নিয়ে কোন চিন্তা নাই। খাওয়ার ব্যবস্থা আর থাকার ব্যবস্থাতো কেউ করে দিচ্ছেই, কিসের চিন্তা আর। তাদের ভবিষ্যত দেখতে পাই। দু:শ্চিন্তাগ্রস্থ, হতাশাগ্রস্থ, জীবনকে অভিশপ্ত ভাবা একটা ভবিষ্যত। বর্তমানের মাত্র ৩-৪বছরের সাময়িক দু:শ্চিন্তামুক্ত , আনন্দের লাইফ সারাজীবনের অভিশাপ নিয়ে আসে।

সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×