somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি কেন এত আলোচিত হয়েছিলো?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম নিয়ে নাস্তিকদের উত্থাপিত আপত্তিগুলোর জবাব দেয়ার কয়েকটা সমস্যা আছে। তারা কোনো একক অর্গানাইজড ধর্মের অনুসারী না। তাই দেখা গেলো ইসলামের একটা বিষয় নিয়েই দুজন নাস্তিকের দুইরকম প্রশ্ন। দুজন মুসলিম তাদের জ্ঞানের ভিত্তিতে দুটি প্রশ্নের চার রকম জবাব দেয়। একজন আবার আরেকজনের দেয়া উত্তরে পুরোপুরি সন্তুষ্ট হয় না।
.



আবার উত্থাপিত প্রশ্ন যে যৌক্তিক হতেই হবে এমন কোনো কথা নেই। দেখা গেলো নাস্তিকের এমন একটা বিষয়ে আপত্তি যাকে সে ইসলামের বিধান বলে জানে কিন্তু আদতে তা ইসলামে নেই। এখন ওই প্রশ্ন দিয়ে সে ব্লগ আর বই লিখে একাকার করে ফেলেছে। এখন অযৌক্তিক প্রশ্ন বলে তো আর ফেলে দেয়া যায় না, জবাব তো দেয়াই লাগে।
.
এরকম অবস্থায় কতগুলো স্ট্যান্ডার্ড প্রশ্নের স্ট্যান্ডার্ড জবাব সুচারুভাবে কম্পাইল করাটা অবশ্যই একটা কঠিন চ্যালেঞ্জ। আরিফ আজাদ ভাইয়ের লেখা 'প্যারাডক্সিক্যাল সাজিদ' এই পরিসরে এক প্রশংসনীয় ও সময়োপযোগী সংযোজন।
.
বইটা আস্তিকতার পক্ষে না, ইসলামের পক্ষে। এখন স্বভাবতই সামনে এসে যায় আয়াত আর হাদীস বাদ দিয়ে যুক্তি-বিজ্ঞান-দর্শন দিয়ে ইসলাম প্রচার করা কতটা জায়েয। এখানে বিষয় হলো যতক্ষণ যুক্তি-বিজ্ঞান-দর্শনকে কুরআন-হাদীসের অধীনে রেখে কাজ করা হচ্ছে, ততক্ষণ এটা কোনো সমস্যা না। ইবনুল জাওযি (রহঃ) তাঁর "তালবীসু ইবলীস" গ্রন্থে সেসময়কার অনেক ভ্রান্ত দার্শনিক মতবাদকে রিফিউট করেছেন আয়াত ও হাদীসের ব্যবহার ছাড়াই।
.
একটা জিনিস যত মিথ্যা ও অযৌক্তিকই হোক না কেন, সেটা বারবার বলতে থাকলে চিন্তার জগতে সেটা একটা বিকৃতি আনেই। একজন ব্যক্তি হয়তো অজাচার বা সমকামিতার মতো বিষয়গুলো মাথায়ই আনতে পারে না। কিন্তু মুক্তবুদ্ধি চর্চার নাম দিয়ে তার সামনে এগুলো বারবার আলোচনা করা হলো। তাকে যদি সেসব বিশ্বাস করতে চাপ প্রয়োগ না-ও করা হয়, ওই বারবার বলাটাই তার মনে একটা প্রভাব ফেলে। পরবর্তীতে নিজের বাবা-মা বা সমলিঙ্গের বন্ধুর সাথে চলাফেরা করতে গিয়ে এসব চিন্তা তার মাথায় অস্বস্তিকর একটা স্ট্রাগলের জন্ম দেয়।
.
এই চিন্তার ফীল্ডটা দখল করার কাজটা নাস্তিকরা খুব ভালো মতো পারে। তাদের মিথ্যা বিশ্বাসগুলোকেই বারবার নানাভাবে উপস্থাপন করে মন-মগজে এমন একটা ট্রমা তৈরি করে দেয়।
.
মুসলিমদের মনে এসব ট্রমা সৃষ্টি হলেও তাদের একটা আশ্রয় আছে। প্রতিটা সেজদার সাথে তারা সেসব ট্রমা মাটিতে ফেলে দিতে পারে। কিন্তু অবিশ্বাসীদের ওই আস্থার জায়গাটা নেই। সত্যগ্রহণে প্রস্তুত বুদ্ধিমান অবিশ্বাসীর কথা আলাদা, মূলত এরা এ বই থেকে উপকৃতই হবে। কিন্তু গোঁয়ার অবিশ্বাসীর সামনে একইভাবে আপনি আপনার সত্য বিশ্বাসগুলো তুলে ধরুন, তাদের মিথ্যা যুক্তিগুলো তুলাধুনা করুন, দেখবেন এরা কেমন কুঁকড়ে ছোট্ট হয়ে যায়। অন্ধকার, আশাহীন, স্যাঁতস্যাঁতে, বদ্ধ একটা পৃথিবীতে তারা দেয়ালে মাথা ঠুকে নিরন্তর মারা যেতে থাকে। ভ্লাদিমির-এস্ট্রাগনদের মতো কোনো গডো'র আগমনের আশায় বসেও থাকতে পারে না, মরেও যেতে পারে না। এই বইটাতে সেই কাজগুলো খুব সুচারুভাবে করা হয়েছে।
.
দুইরকম বিশ্বাসের মানুষদের মাঝে নজরকাড়া পার্থক্য রাখার ব্যাপারে লেখক মুন্সিয়ানার ছাপ রেখেছেন। একটা গল্পে সাজিদ নাস্তিক থাকে, সেখানে সে নিজে বিড়িখোর। আর অন্যান্য গল্পে তার আর সে স্বভাব নেই। অন্যদিকে রুবায়েত আজাদ কাশির চোটে পড়ে যেতে যেতেও বিড়ি ফুঁকে, জনাব এম. এম. আলী এক কথোপকথনে এক প্যাকেট ফুঁকে শেষ করে ফেলে। সাজিদের লাইব্রেরি ঘোরাফেরার অভ্যাস। কথাবার্তা মাপা মাপা। অন্যদিকে নাস্তিক চরিত্রগুলোর কথায় সাবস্ট্যান্স কম, অযথাই হাহা হোহো-তে ভরপুর। মফিজুর রহমানের ঠোঁটের কোনায় অসাবধানতাবশতঃ লেগে থাকে চুন। অনেকে পক্ষপাতের অভিযোগ তুলতে পারেন, কিন্তু এগুলোও প্রতিপক্ষের চিন্তার জগতে ডিস্টার্ব্যান্স তৈরি করার অসাধারণ টুলস।
.
লেখক সাজিদ চরিত্রকে দিয়ে একটা কথা একাধিক জায়গায় পরিষ্কার করে বলিয়ে নিয়েছেন যে কুরআন বিজ্ঞানের বই না। বিজ্ঞানের সকল খুঁটিনাটি নির্ভুলভাবে উপস্থাপন করা কুরআনের উদ্দেশ্য না। কিন্তু বিজ্ঞানমনস্কদের মনোযোগ কাড়ার জন্য যথেষ্ট এলিমেন্টস এতে আছে। কুরআনের সব আয়াত থেকে জোর করে বিজ্ঞানের সব তত্ত্ব খুঁজে বের করার যে পরাজিত মানসিকতা অনেকের মাঝে আছে, তা থেকে লেখক মুক্ত।
.
লেখকের আরেকটি অসাধারণ দিক হলো মুক্তিযুদ্ধের কনসেপ্টের ব্যবহার। বইয়ের যে টার্গেট অডিয়েন্স, তাদের কাছে মুক্তিযুদ্ধ খুব গুরুতর একটা ইশ্যু। এই কনসেপ্টের সাথে তুলনা করে বোঝালে অনেক বিষয়ই আমরা বাঙালিরা সহজে বুঝতে পারি।
.
প্রধান চরিত্রের নাম সিলেকশনের ব্যাপারেও লেখক প্রশংসার যোগ্য। সাজিদ- সেজদা করে যে। তবে বইটাতে নিলয়দা এবং নিলুদা নামের দুজন জঙ্গি মাইন্ডসেটের নাস্তিক আছে। একজন নিরীহ শান্তিপ্রিয় মুসলিম হিসেবে আমি এর তেব্র নিন্দা জানাই।

এ বছর ২য় পর্ব প্রকাশিত হলো।এ পর্বটি ও বিক্রির রেকর্ড ভেঙ্গে ফেলেছে।

প্যারাডক্সিক্যাল সাজিদ -১ অর্ডার করার লিংক: http://bit.ly/2BzZqTe
প্যারাডক্সিক্যাল সাজিদ -২ অর্ডার করার লিংক: http://bit.ly/2kxjArJ
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×