somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্লোবাল ডেথ ৫০০০ ছাড়ালো অফিশিয়ালি!

১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্লোবাল ডেথ ৫০০০ ছাড়ালো অফিশিয়ালি!

১) অলমোস্ট পুরো ইউরোপ লকড ডাউন,

২) সুইজারল্যান্ডের মত পরিষ্কার পরিচ্ছন্ন দেশও সব বন্ধ করে দিয়েছে,

৩) ইউকে'র নেক্সট ১ মাসের সব পাবলিক ইভেন্ট স্থগিত

৪) স্পেনের রাণীর করোনা ভাইরাসের জন্য পরীক্ষা করা হয়েছে

৫) বৃটেনের রাণী নেক্সট ঘোষণা না দেয়া পর্যন্ত কোথাও যাচ্ছেন না,

৬) ইরানে রোগীদের চাইতে যারা সেবা দিচ্ছে তারাও মরছে অনেক,

৭) ফ্লাইট রাডার ২৪ সাইটে যারা রেগলার ভিজিট করেন তারা বুঝবেন ইন্টারন্যাশনাল ফ্লাইট কিভাবে কমে গেছে,

৮) করোনার প্রভাবে অর্থনৈতিক মন্দা কাটানোর জন্য লুফথানসা এয়ারলাইনস জার্মান সরকারের ফান্ডে সহায়তা করছে,

৯) ইটালীর সরকার দিশেহারা,

১০) আজকে ল্যাটিন আমেরিকায় প্রবেশ করলো করোনা,

১১) আফ্রিকার বেশ কয়েকটি দেশে আজকে ধরা পড়লো,

১২) পৃথিবীজুড়েই সব বড় ইভেন্ট স্থগিত করা হয়ে গেছে,

বিশ্ব ফুটবলের বড় তারকে ক্রিশ্চিয়ানো রোনালদো কোয়ারেন্টাইন পিরিয়ডে আছেন, আরো বেশ কজন বড় তারকার ইতোমধ্যে করোনা পজিটিভ ডিটেক্ট হয়েছে।

এবার পাশের দেশে আসি,

ভারত ইতালীর মিলানে এয়ার ইন্ডিয়ার স্পেশাল ফ্লাইট পাঠিয়েছে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য, তামিলনাডুর সব স্কুল কলেজ বন্ধ, পাকিস্তান - চীন সীমান্তবর্তী জেলাগুলোয় অতিরিক্ত সতর্কতা, সব ধরণের গণ জমায়েত বন্ধ, ভারতে থাকা অনেক দেশের নাগরিককে তারা দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে।

--

উপরের আপডেট গুলো আজকের দিনের, আর বেশীরভাগই গত ২/৩ ঘন্টার। এগুলো পুরো সিচুয়েশনের ১% ও না, শুরুতে যেরকম ভেবেছিলাম, আসলে তারচেয়ে অনেক বেশী ভয়াবহ এই করোনা। এই মাস্ক কেনা আর বেচা নিয়ে ঝড় তোলা আমরা অনেকেই জানিনা, হাতের সংস্পর্শে আরো দ্রুত ছড়ায় এই ভাইরাস। সারাদিনে হাত দিয়ে কত জায়গায় স্পর্শ করছি ভেবেছেন?

বেশীরভাগ দেশই থেমে আছে৷ অথচ আমরা এইদেশে দিব্যি সব করে বেড়াছি, চাকরী করছি, ঘুরছি, খাচ্ছি, বাদ যাচ্ছেনা কিছুই- অফিসে আর বাকীদের সাথেই লিফটেত সুইচটা প্রেস করে অফিসের ফিংগারপ্রিন্টও সবাই মিলে এক জায়গাতেই দিচ্ছি!

করোনা আছে কি নেই সেই প্রশ্ন সরকারের জন্যই বরাদ্দ থাকলো কিন্তু আমাদের সময় সচেতন হবার। এরকম একটা মহামারীর পর সবচেয়ে বড় ধ্বস নামে পৃথিবীর অর্থনীতিতে, কারেন্সিরেট ওলটপালট হয়ে যায়, জিনিসপত্রের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাবে, করোনায় যত মানুষ মারা যাচ্ছে তার চেয়ে বেশী মারা যাবে দুর্ভিক্ষে হয়তোবা। ভারসাম্যহীন অর্থনীতি ডেকে আনবে ওয়ার্ল্ডের টপ কান্ট্রিগুলোর কদর্য রাজনীতি আর একে অন্যকে ধরাশায়ী করে টিকে থাকার যুদ্ধ, সেই যুদ্ধে এই ক্ষুদ্র আমরা কই থাকবো?

জানিনা করোনা এই মানব সভ্যতার গতিপথকে কোন দিকে নিয়ে যাচ্ছে, নিয়তির বিশাল খেলায় আমরা খুবই ক্ষুদ্র দর্শক মাত্র, তবে সেই খেলার মাঠের বল আমাদের মাথায় এসে লাগার আগে নিজেরাই নিজেদেরকে সেইভ করতে হবে! সবাই যার যার জায়গায় সচেতনতা বাড়ান, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, আল্লাহ মানুষজাতিকে ভালো করে দিক!

--*

তথ্যসূত্রঃ দ্যা গার্ডিয়ান, টাইমস অফ ইন্ডিয়া, ডেইলি টেলিগ্রাফ, খালিজ টাইমস, রয়টার্স।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:২৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×