somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রান্নাবান্নায় সয়াবিন তেলের বিকল্প খুজুন (পর্ব-১)

১০ ই মে, ২০২২ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রান্নাবান্নায় সয়াবিন তেলের বিকল্প খুজুন। আজকে ১ম পর্বে জানাবো সয়াবিন তেলের দাম কেন বেড়েছে, এবং আদৌ কতটুকু কমবে।
সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে অনেকেই আশা করছে সরকারী অভিযান চলুক, তাতে দাম কমে যাবে। কিন্তু আসলেও কমার সম্ভাবনা আছে কিনা জানতেই লেখাটি পড়ে নিন।
১) আর্জেন্টিনা হচ্ছে, বিশ্বের সবচাইতে বেশি সয়াবীন রপ্তানিকারক দেশ। গত বছর উচ্চ তাপমাত্রা ও খড়ার কারনে আর্জেন্টিনায় কাংখিত মাত্রায় সয়াবিন তেল উৎপাদন হয়নি। ফলে সারাবিশ্বে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে।
২) বর্তমান আর্জেন্টিনা সরকার ঋনে জর্জরিত। তাই তারা সয়াবিন বিক্রি দেশের রাজস্ব বাড়াতে মনোযোগি হয়েছে। সেজন্য আর্জেন্টিনা সরকার সয়াবিন রপ্তানীতে শূল্ক বা ট্যাক্স বাড়িয়েছে। বাড়তি শূল্কতে কিনলে দামতো বাড়বেই।
৩) আর্জেন্টিনার প্রতিবেশী ব্রাজিল ও দক্ষিণ আমেরিকার অন্য দেশেও খড়ার কারনে সয়াবিন উৎপাদন কমে গেছে। আর এর প্রভাবেই রাতারাতি সারাবিশ্বে সয়াবিন তেলের দাম অনেক বেড়ে গেছে।
৪) সয়াবিনের বিকল্প পাম অয়েল। পাম অয়েল রপ্তানীকারক শীর্ষ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানীতে নিষেধাজ্ঞা দিয়েছে। তাই সারা বিশ্বে পাম অয়েলের দাম ২২ শতাংশ পযন্ত বেড়ে গেছে। এই পাম অয়েলের নিষেধাজ্ঞার কারনে সয়াবিনের উপর চাপ আরও বেড়েছ আর সেই সুযোগে সয়াবিন তেলে টন প্রতি ১৭ হাজার টাকা বেড়েছে।
৫) সয়াবিন তেলের আরেক জনপ্রিয় বিকল্প হচ্ছে সূযমুখী তেল। আর সূযমূখী তেলের প্রধান উৎস হচ্ছে রাশিয়া ও ইউক্রেন। সেই দুটি দেশের যুদ্ধের কারনে সূযমূখী তেল সাপ্লাই কমে গেছে। তাই সূযমুখী তেল ব্যবহারকারীরাও সয়াবিন তেল ব্যবহার শুরু করেছে। সেই কারনেই সয়াবিনের বাড়তি চাহিদা বৃদ্ধি পেয়েছে, আর তাতে সয়াবিনের বাড়তি সংকট বৃদ্ধি পেয়েছে।
৬) যুদ্ধের কারনে আমদানিতে ব্যবহৃত জাহাজের খরচ বেড়ে গিয়েছে। তাতে সারাবিশ্বেই সয়াবিন তেলের খরচ বেড়ে গেছে।
উপরের এ ৬টি পয়েন্ট ভালভাবে অনুধাবন করলেই বুঝবেন কেন দাম বেড়েছো, এবং এই দাম বেড়ে যাওয়াটা যৌক্তিক। এবার এ সংকট আমাদের আরও প্রকোট আকার ধারন করেছে, কারন অধিক মুনাফালোভী ব্যবসায়িরা সয়াবিন তেলের যথেষ্ট পরিমান মজুদ থাকার পরও কৃত্রিম সংকট তৈরি করে আকাশচুমী দাম বাড়িয়ে দিয়েছে।
বাস্তব অবস্থা ভালোভাবেই ইংগিত দিচ্ছে, আমাদের সয়াবিন নির্ভরতার অভ্যাস পরিবর্তন ছাড়া কোন বিকল্প ব্যবস্থাই এখন আর নাই।
‼ সয়াবিনের তেলের বিকল্প সমাধানে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ পরামর্শ‼
সয়াবিন তেলের বিকল্প সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী খুবই চমৎকার পরামর্শ দিয়েছেন। উনার বক্তব্য সংক্ষেপ হচ্ছেঃ “ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে জাহাজ ভাড়া এতো বেড়ে গেছে যেগুলো আমদানি করি সেই আমদানির উপর যুদ্ধের প্রভাব পড়ছে। সারা বিশ্বে দাম বেড়ে যাচ্ছে। যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়বে। তেল উৎপাদনের আরও কি পদ্ধতি আছে সেদিকে দৃষ্টি দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তা ছাড়া আমাদের দেশে ভালো সরিষা হচ্ছে, তিল হচ্ছে অন্যান্য যেগুলো তেল হয়, যেমন ধানের কুড়া থেকে তুষ থেকে তেল হচ্ছে এভাবে তেল উৎপাদনে কোন কোন পদ্ধতি নেয়া যেতে পারে সেটা নিয়ে আমাদেরও নিজের পায়ে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে বিশ্বব্যাপী যে মন্দা দেখা দিচ্ছে এটা খুব ব্যাপকভাবে বাড়তে পারে, তার প্রভাব আমাদের উপরও আসতে পারে। আমরা এখন থেকে সতর্ক হই।”
যদি খরচ কমাতে চান, তাহলে সয়াবিনের বিকল্প হিসেবে সরিষা তেল ব্যবহার করুন। সরিষা তেলের দাম বেশি মনে হবে, কিন্তু বিস্তারিত হিসেব করলে দেখবেন, রান্নাবান্নার বাজেটে খরচ কমে আছে। সেটা নিয়ে বিস্তারিত বলছিনা, ইমেজ যুক্ত করছি, সেটা দেখে নিবেন। পরে দরকার হলে আরেক পোস্টে বিস্তারিত লিখবো।


আমি নিজেও গত ৩ মাস ধরে সরিষা তেলের ব্যবহার করছি। সয়াবিনকে পরিবার থেকে বিদায় জানিয়েছি। আমি আস্থা (https://www.facebook.com/AsthaShopping2020) নামে অনলাইনের একজন উদ্যোক্তা থেকে সরিষার তেল কিনছি সব সময়।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২২ দুপুর ১২:০৬
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×