somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসন্ন দুর্ভিক্ষ মোকাবেলায় কি কি প্রস্তুতি নেওয়া উচিত?

১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিসেশন বা দুর্ভিক্ষ কি চলেই আসছে?
ফেইসবুক ১১,০০০ কর্মী ছাটাই করেছে।
Peleton ৪,৬০০, এখন পর্যন্ত টুইটার ৩,৭০০ কর্মী ছাটাই করেছে।
Salesforce, Lyft, Stripe, Microsoft, Intel ইত্যাদি জায়ান্ট কোম্পানিগুলো কর্মী ছাটাই শুরু করেছে।
এবার বড় বড় কোম্পানিগুলোর শেয়ার ভ্যালু আপডেট দেখা যাক:
মাইক্রোসফট এর শেয়ার ভ্যালু কমেছে ২৭%, এমাজন ৪৫% , ফেইসবুক এর কমেছে ৬৫%, টেসলা এর কমেছে ৪৬%, গুগল এর কমেছে ৩৫%, নেটফ্লিক্স এর কমেছে ৫৮%, ইনটেলের কমেছে ৪১%, Adobe এর কমেছে ৪৯% ,সেলসফোর্স এর কমেছে ৪৮%।
পরিসংখ্যান চিত্রগুলোর দিকে তাকালেই বুঝা যাচ্ছে ২০২৩ সালে আসছে ভয়াবহ রিসেশন।



এ মুহুর্তে হাত গুটিয়ে বসে না থেকে কি কি বিষয়গুলো নিয়ে সচেতন হতে পারি, জেনে নেওয়া যাক:
১. চাকুরিজীবি হলে আজ থেকেই অহেতুক খরচ একদমই অফ করে দেন। অফ মানে পুরোই অফ। ভালো পরিমান টাকা সেইভ করে রাখুন। যাতে আপনার প্রতিষ্ঠানে ছাটাই শুরু হলে ভাগ্য দোষে আপনার চাকুরিটি হারালেও ৬ মাস বা ১ বছর এর যাতে জমানো টাকা দিয়েই পরিবার নিয়ে সারভাইভ করতে পারেন।
২. যদি কোন কারণে কোম্পানিকে কর্মী ছাটাই করতে হয়। তখন কম যোগ্য, কম দরকারি লোকজন আগে ছাটাই করে। আর বেশি যোগ্য, বেশি পারফর্মিং, বেশি স্কিলড, মাল্টি ডিসিপ্লিন এর কর্মীদের রাখতে হয়। তাই চিন্তা করে দেখেন আপনার কাজ, কোম্পানির জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনার কন্ট্রিবিউশন কোম্পানির জন্য কতটা জরুরি। কোর বিজনেস এর অংশ কিনা। যদি হয় তাহলে আপনার অবস্থা অপেক্ষাকৃত নিরাপদ। আর যদি বিপরীত হয়ে থাকে , তাহলে এখন থেকেই কিছু প্রস্তুতি নেওয়া শুরু করেন। বর্তমান বাজারের সর্বোচ্চ চাহিদা অনুযায়ি দ্রুত কোন স্কিল ডেভেলপ করে ফেলুন। অফিসের খুব অ্যাসেনসিয়াল ব্যক্তি হিসেবে নিজেকে প্রমান শুরু করুন। মাল্টি স্কীল ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করুন।
৩. যাদের নিজেদের বিজনেস রয়েছে, আপাতত হায়ারিং ফ্রিজ রাখেন। কোন বিশেষ কাজে প্রয়োজন হলে ফ্রিল্যান্সার হায়ার করে কাজ করিয়ে নিন। কিংবা চুক্তিভিত্তিক নিয়োগ দিন। ফাইনান্সিয়াল স্ট্রেংথ হওয়াটা এখন খুব জরুরী।
.
৪.যারা বর্তমানে চাকরি খুজছেন, তাদের জন্য এবারের দুটি পরামর্শ ।
পরামর্শ-১: খুব ভালোভাবে জোর দিয়ে চাকুরি খোজার ব্যাপারে নেমে পড়ুন। সব দিকে ট্রাই করুন। পার্ট টাইম চাকুরি, ফুল টাইম চাকুরি কিংবা রিমোট জব, সব দিকে একই সাথে ট্রাই করুন।
দ্রত কোথাও অ্যাংগেজ হয়ে যান।
কারণ অবস্থা খারাপ হলে হায়ারিং কমে যাবে। বা হায়ারিং হলে যাদের স্কিল বেশি তাদের গুরুত্ব বাড়বে। কম স্কিলদের সময় বেশি লাগবে।
পরামর্শ-২: যারা নেক্সট ইয়ারে জব মার্কেটে প্রবেশ করার পরিকল্পনা, তাদের আগেই সতর্ক হওয়া উচিত। কারণ মার্কেট খারাপ হলে কম্পিটিশন বেশি হবে। তবে জব ১০০% নাই হয়ে যাবে না। কিছু না কিছু জব থাকবেই। হয়তো স্যালারি কম অফার করবে। কিন্তু কিছু হায়ারিং হবেই।
এছাড়া দুনিয়ার সব জায়গায় সমান ইমপ্যাক্ট পড়ে না। আবার সব সেক্টরে সমান ইমপ্যাক্ট পড়ে না। সব স্কিল এ সমান ইমপ্যাক্ট পড়ে না।

সবশেষ পরামর্শটি সবার জন্য:
Plan A, Plan B, Plan C রেডি রাখুন। একটি মাত্র ইনকাম সোর্সের উপর নির্ভর না করে আরও কয়েকটি ইনকাম সোর্স রেডি রাখুন।
আতংকিত না হয়ে, সিরিয়াস হন, স্ট্র্যাটেজিক হন। ধৈর্য্য ধরে, হার্ডওয়ার্ক শুরু করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ি আমদানী নির্ভর খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করে দেশীয় উৎপাদন হয়, এমন খাবারগুলো খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং নিজেদের জায়গাতে কিংবা ছাদে বেশি বেশি সবজি ও ফলের গাছ রোপন করুন।

কপালে যেটা আছে সেটা হবেই। তবে চেষ্টার কমতি রাখা যাবে না। বাকিটা আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ভরসা।

সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×