somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এড টেক নিয়ে কাজ করি বলাটা লজ্জাজনক হয়ে যাচ্ছে

১১ ই জুলাই, ২০২৩ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে -
✅ এড টেক নিয়ে কাজ করি বলাটা লজ্জাজনক হয়ে যাচ্ছে, মানুষ জন ভাবে কাজ কাম পারে না, তাই মানুষকে শিখিয়ে টাকা কামাই। যদিও মানুষকে শিখিয়ে টাকা কামানোটা অন্যায় না।
✅ টিউটোরিয়াল কন্টেন্ট ক্রিয়েট করি বলাটা লজ্জাজনক হয়ে যাচ্ছে, মানুষজন ভাবে টিকটকার, ক্রিঞ্জ কন্টেন্ট বানিয়ে, মানুষ হাসিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে। কিন্তু বাস্তবতা হচ্ছে টিউটোরিয়াল কন্টেন্ট বানিয়ে মাসে একটা ভালো মাইক্রোফোন কেনার টাকাও উপার্জন হয় না।
✅ কোর্স সেল করি বলাটা ভয়ংকর হয়ে যাচ্ছে, মানুষজন ভাবে গুলিস্তানে বসে বা বাসে ঘুরে ঘুরে তাবিজ বিক্রি করি। কিন্তু যোগ্যতা আর অভিজ্ঞতা থাকলে কোর্স বিক্রি করা দোষের কিছু না।
✅ ফেসবুকে কোনো বিষয়ে লেখালেখি করতেও সংশয় হচ্ছে কারণ মানুষজন ভাবে এত লেখালেখি কেন করছে, নিশ্চয় কোর্স নিয়ে আসবে, নতুন বই লেখার ধান্দা করছে।
✅ বই লেখাও লজ্জাজনক হয়ে যাচ্ছে কারণ মানসম্মত লেখক বা পাঠক কেউই নেই। আপনার ফলোয়ার থাকলে বই বিক্রি হবে, না থাকলে হবে না, সে আপনার বইয়ের গুণগত মান যত ভালোই হোক না কেন।
একটা কাজ করার পরে কাজটা মানুষের সামনে তুলে ধরার মতো কোনো পরিবেশ নেই। অ্যাডভার্টাইজমেন্ট তো বহু পরের কথা, নিজের ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে শেয়ার করলেও হয় মানুষ ইগনোর করে আর না হয় কমেন্টে আজে বাজে কথা বলে। আমি হয়তো ভাগ্যবান, আমাকে যারা ফলো করে তাদের পারিবারিক শিক্ষা আছে, তাই আমার পোস্টে গালিগালাজ হয় না। কিন্তু বেশির ভাগ মানুষ এই সব পোস্ট ইগনোর করে।
আমাদের এখানে সবাই শিক্ষক। যারা শিক্ষকের জাজমেন্ট করে তারা তো বড় শিক্ষক। আমি বলছি না যে সবাই ভালো বা সবাই খারাপ। ভালো খারাপ বিবেচনা করার মতো ক্ষমতা তো আমাদের থাকতে হবে। খারাপকে ইগনোর করার ক্ষমতা তো আমাদের থাকতে হবে। খারাপকে খারাপ বলতে গিয়ে এমন ভাবে জেনেরেলাইজড করে ফেললাম যে ভালো রাও নিজের পরিচয় দিতে লজ্জাবোধ করে। তাহলে তো আর ভালো জন্মাবে না, কারণ ভালোদের নূণ্যতম একটা সম্মানবোধ থাকে। আর জন্মালেও নতুনরা তা জানবে না, কারণ নতুনেরা বড় হচ্ছে তাবিজ বিক্রেতা দেখে, তাদের চোখে সবাই তাবিজ বিক্রেতা।
এই ধরনের পোস্ট দিলে বা এই সব নিয়ে কথা বললে সবাই বলে ইগনোর করতে, কিন্তু আফসোস তারা নিজেরা ইগনোর করতে পারে না। আবার কোনো একটা বিষয় পেলে ট্রল করতেও ছাড়ে না।
আমরা ইগনোর করতে পারি, আমাদের চামড়া মোটা। কিন্তু এই সব বিভিন্ন টার্মস ব্যবহার করার ফলে যেই প্রব্লেমটা সব থেকে বেশি ফেস করতে হচ্ছে তা হচ্ছে কোনো সিনিয়র ইন্ডাস্ট্রি এক্সপার্টকে এডটেকে কাজ করার জন্য, তার নলেজ শেয়ার করার জন্য কনভিন্স করা। বাংলাদেশের কমিউনিটিতে বিগিনার লেভেলের কন্টেন্ট ভালোই চলে, কিন্তু অ্যাডাভান্সড কন্টেন্ট নিয়ে কাজ করার মানে হচ্ছে নিজের খেয়ে পরের মোষ তাড়ানো। আর তার ওপরে ভিন্ন ভিন্ন মাত্রার ট্যাগ তো আছেই।
অনেক হয়েছে, এবার পরিবর্তন দরকার।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২৩ দুপুর ১:২৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×