somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোকা মেয়ে আর বোকামি করোনা

২১ শে জুলাই, ২০১৫ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা নারীর স্বর্ণকালের সময়সীমা কিশোরী থেকে বিয়ের আলোচনার আগ পর্যন্ত । এই সময়ে প্রচলিত সমাজব্যবস্থায় তার কদর অসীম, সমাজে তাদের চাহিদা অনেক । তার পেছনে হাজার ছেলের লম্বা লাইন । প্রপোজ পেতে পেতে ক্লান্ত । অথচ তার সমবয়সী ছেলেদের অবস্থা করুণ । বিশেষ করে যে ছেলেগুলোর বয়স ১৫ থেকে ২০ । একটা মেয়েকে তখন যতোটা পরিবার-আত্মীয়স্বজন-সমাজ গুরুত্ব দেয়, তার সিকিভাগও ছেলেকে দেয় কিনা সন্দেহ । এই সময়টাতে ছেলেরা নিজেকে যথেষ্ট অবহেলিত মনে করে, অসহায়বোধ করে । তার সমবয়সী একটি মেয়ে যখন সামাজিকতায় ঢের বহুদূর, সেখানে সেই মেয়ের কাছে সে শিশুতুল্য ।

নারীদের এই স্বর্ণকালের দিকটা বিবেচনা করে কেউ যদি এ সিদ্ধান্তে উপনীত হয় যে, ‘কে বলেছে নারীদের দাম নেই, মূল্য নেই?’ সে কিন্তু যথার্থই ভুল করেছে । কারণ, সেই নারীর নারীত্ব যখন বিয়ের আলোচনা পর্যন্ত যায় তখন থেকেই শুরু হয় তার সস্তা দামে নারীত্ব বিক্রির বাজারালাপ । নারী সে যতোই শিক্ষিত হোক, সুন্দরী হোক যৌতুক ছেলেকে দিতেই হবে । অথচ এই নারীর জন্যই একসময় কত ছেলে অকাতরে জীবন বিলিয়ে দিতে চেয়েছিলো ।

না, নারীকে আমি ছোট করে দেখছিনা, নারীর অহংকারের পতনের কথাও বলছিনা; বলছি সমাজের দৃষ্টিভঙ্গি কতটা জঘন্য সেটা । আমাদের সমাজে একসময় সেই অবহেলিত ছেলেটিকেই আজীবন মাথায় তুলে রাখে । কখন জানেন? যখন ছেলেটা কিছু একটা করছে । হয় উচ্চশিক্ষা নয়তো অর্থ উপার্জন । তখন সেই ছেলেটার হাজারও দোষ একচোখা, স্বার্থপর সমাজের চোখে পড়েনা । হাজার অন্যায় সত্ত্বেও সেই ছেলেটা যখন সেই মেয়েটির স্বামী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়, স্বামীর মন যুগিয়েই তাকে চলতে হয় । কী যৌতুক ! কী স্ত্রীর উপর নির্যাতন ! নারীর শরীর না সইতে পারলেও সমাজ ঠিকই সয়ে নেয় ।

আসলে মূল ব্যাপারটা হলো যখন যে সমাজকে কিছু দিতে পারবে তখন সমাজে তার দাম আছে, গুরুত্ব আছে । বিয়ের আলোচনার আগ পর্যন্ত একটা মেয়ে সমাজে সবচেয়ে মূল্যবান জিনিসটা দেয় । তা হলো তার রূপ-যৌবনের সৌন্দর্য্য । সমাজটা পুরুষতান্ত্রিক বিধায়, এক্ষেত্রে কুমারী নারীর গুরুত্ব বেশি (নারীতান্ত্রিক থাকলে অবশ্য পুরো ব্যাপারটাই বিপরীত হতো । সমবয়সী ছেলেদের দাম-গুরুত্ব থাকতো বেশি । আর বাকি পুরো সময়টা মেয়েদের স্বর্ণকাল ) । আবার যখন ছেলেরা নাম ডাক কুড়িয়ে, অর্থ উপার্জন করে পরিবারের-সমাজের ভার গ্রহণ করে তখন পুরো রাজত্বই তার । রাজার আবার বিচার !


এতো কিছু বলার উদ্দেশ্য একটাই । মেয়ে, তুমি আজকে যতো সম্মান-কদর-মূল্য পাচ্ছো তা কিন্তু তোমার জন্য একটা ফাঁদ ছাড়া কিছুই না । ফাঁদে আটকা পড়লেই গেলো । এতো সম্মান-কদরের আবরণের ভিতরে তোমার করুণ দিনগুলো অপেক্ষা করছে । তাই কারো তোষামোদী, সম্মানে, গদগদ রূপ বর্ণনায় দিশেহারা না হয়ে স্থির হও, বিবেক দিয়ে সিদ্ধান্ত নাও, সামনে আগাও, জেগে উঠো । বাকি সারাটি জীবন অন্যায় সয়ে যাবে নাকি মানুষ হয়ে বেঁচে থাকবে । সমাজের ভার পুরুষ একাই তুলে নিবে নাকি তুমিও নিবে । বোকা মেয়ে আর বোকামি করোনা ।

[বিঃদ্রঃ নারী, তোমাকে তুমি করেই বললাম । যদিও আমি অনেক ছোট । ছোট ভাই অথবা বন্ধু হিসেবে কথাগুলো হজম করলেই হয় । ছেলেরা, ক্ষেপবেন না । সব ছেলেরাই খারাপ সেটাও না আবার সব মেয়েরাও খারাপ সেটাও না । সমাজের দায়ভার দুজনকে নেয়া অবশ্যকর্তব্য । তাহলে কেউ কারো দ্বারা প্রতারিত হবেনা, নির্যাতিত হবেনা । ]


সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×