ইচ্ছে করে বর্বর হই বর্বরতার বিরুদ্ধে
যেমন হয়েছিলো নাকশাল-জঙ্গিরা,
ইচ্ছে করে সন্ত্রাসী হই, সন্ত্রাসের বিরুদ্ধে
যেমন হয়েছিলো ক্ষুদিরাম-প্রীতিলতা ।
ইচ্ছে করে পিশাচ হই পৈশাচিকতার বিরুদ্ধে
যেমন হয়েছিলো বীর মুক্তিকামী যোদ্ধা,
ইচ্ছে করে বিধ্বস্ত হই ধ্বংসীদের বিরুদ্ধে
যেমন হয়েছিলো তালেবান-আল কায়েদা ।
কিন্তু আমি জানি তাতে কিছুই হবেনা,
মাঝখানে লাশ দেখবে অযোদ্ধার ঘরে ঘরে ।
কারণ রণাঙ্গন আজ মহাবিশ্ব,
রণাঙ্গন নয় আজ ক্ষুদ্র পরিসরে ।
নব উদ্যমে তবু জেগে উঠো প্রাণ
যুদ্ধ হবে যুদ্ধ,
সত্যবচনের আঘাতে আঘাতে
মিথ্যে হবে রুদ্ধ ।
জ্বলে পুড়ে ছাড়খার হবো
জ্বালাবোনা কাউকে,
জ্বলবোনা কারো সুদ্ধ ।
নিজেরে বিলিয়ে গড়বো ধরা,
আসো শুদ্ধ হই, পরিশুদ্ধ ।
http://sopnatur-purob.blogspot.com
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



