somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেড়ে চলেছে শিশুদের প্রতি পৈশাচিকতা, আসুন সামাজিক প্রতিরোধ গড়ে তুলি

০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে একের পর এক নির্মমভাবে শিশু হত্যাকান্ড মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে । সে হিসেবে বর্তমানের বর্বরতা মধ্যযুগীয় বর্বরতাকে অতিক্রম করে ফেলেছে ।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিসংখ্যানে বলা হয়েছে, “সাড়ে তিন বছরে দেশে ৯৬৮টি শিশুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ২০১৪ সালে শিশুহত্যার হার আগের বছরের চেয়ে প্রায় ৬১ শতাংশ বেশি ছিল। এ বছর হত্যার পাশাপাশি নৃশংসতাও বেড়েছে।” শিশু অধিকার নিয়ে কর্মরত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন, “শিশু ধর্ষণসহ অন্যান্য নির্যাতনের পাশাপাশি বর্তমানে শিশুহত্যার সংখ্যা বেড়েছে। অন্যদিকে নারী, শিশু-সংক্রান্ত মামলাসহ প্রায় ৩০ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এ সংখ্যাটিও প্রতিনিয়ত বেড়েই চলছে।” বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ২৬৭টি সংগঠনের মোর্চা শিশু অধিকার ফোরামের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১২ সালে ২০৯, ২০১৩ সালে ২১৮, ২০১৪ সালে ৩৫০ জন শিশুকে হত্যা করা হয়। চলতি বছরের সাত মাসেই সংখ্যাটি দাঁড়িয়েছে ১৯১ জনে।


উপরোক্ত পরিসংখ্যান থেকে প্রমাণিত হয়, দেশে হুহু করে শিশুহত্যা বেড়ে চলেছে । তার সাথে বেড়ে চলেছে সকল অন্যায় ।
এটাকে সমর্থণ করে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুছ শহিদ মাহমুদ বলেন, “বর্তমানে শিশুহত্যার প্রক্রিয়া বীভৎস থেকে বীভৎসতর হচ্ছে ।” শিশুদের প্রতি এই অন্যায়-অবিচার-পৈশাচিকতা যখন বেড়েই চলেছে তখন এর সমাধান কী? কেবলমাত্র সরকার, প্রশাসন সেই অন্যায়ের বিরুদ্ধে লড়বে নাকি সাধারণ মানুষকেও লড়তে হবে? এ প্রশ্নের উত্তর দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ । তিনি বলেন, “সমাজে এদের সংখ্যা কম। সরকারের পাশাপাশি সাধারণ জনগণকে এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং অপরাধীদের দ্রুত বিচারের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।” (সূত্রঃ দৈনিক প্রথম আলো)

সত্যিকার্থে এসব অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে । কেবলমাত্র আইনশৃঙ্খলাবাহিনীর উপর দায়িত্ব চেপে দিলে হবেনা, সরকারের প্রতি দায়িত্ব চেপে দিলে হবেনা । এই সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি আমাদেরও যথেষ্ট দায়িত্ব রয়েছে । ধর্ম আমাদের তাই শিখিয়েছে । অন্যায়ের ‍বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ করা আমাদের ঈমানী দায়িত্ব । আল্লাহ কোরআনে বলেছেন, “তোমরা শ্রেষ্ঠজাতি, বিশ্বমানবতার কল্যানের জন্য তোমাদের আবির্ভাব করা হয়েছে। তোমরা সৎকাজের আদেশ করবে এবং অসৎকাজের নিষেধ করবে।” (সুরা আলে ইমরান, আয়াত নং ১১০)

আসুন শিশুদের প্রতি সকল অন্যায়-অবিচার-জুলুমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই, জাগ্রত হই, আন্দোলিত হই, সামাজিক প্রতিরোধ গড়ে তুলি । কারণ, আজকের শিশুই আগামী নেতৃত্বের কর্ণধার । পৃথিবীকে তাদের জন্য বাসযোগ্য করে তুলতে কাঁধে কাঁধ রেখে কাজ করি । আর কবির মতো বলি,

“চলে যাব - তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল,
এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাবো আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×