আসুন জঙ্গিবাদ সম্পর্কে সতর্ক হই, আল্লাহ তাদের অভিসম্পাত দিয়েছেন, তারা চিরকাল জাহান্নামে থাকবে
২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুসলিম জঙ্গিগোষ্ঠী একের পর এক জঙ্গি হামলায় নির্বিচারে মানুষ হত্যা করছে । তাদের বর্বরতা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে মসজিদে বোমা হামলা করে নামাযরত মুসল্লীদের হত্যা করছে । বাদ পরছেনা নারী-শিশু কেউই । জঙ্গিবাদ আজ বর্বরোচিত সভ্যতার উন্মোচন করেছে । আর বিশ্বমহলে বেড়ে চলেছে ইসলামবিদ্বেষীতা । অথচ এই যুদ্ধের অনুমোদন ইসলাম দেয় নি । আইএসের মতো জঙ্গিদলগুলো ইসলামের নামে যা করছে তা সম্পূর্ণ ইসলাম বিরোধী । ইসলাম শাব্দিক অর্থেই শান্তি । রাসূল সাঃ যতো যুদ্ধ করেছেন সব যুদ্ধের পেছনে ছিলো শান্তি প্রতিষ্ঠা । অথচ আজকের জঙ্গিদলগুলো কী করছে ! এরা যে ঘোর ভ্রান্তির মধ্যে আছে সেটা বুঝাবে কে ! যেখানে আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন,
“যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্যে ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন।” (সূরা আন নিসাঃ ৯৩)সেখানে খোদ সৌদি আরবে, সিরিয়ার মসজিদগুলোতে বারবার বোমা হামলায় মুসলিমদের হত্যা করে জঙ্গিদলগুলো কী প্রমাণ করতে চাচ্ছে??? তারা কি সঠিক পথে রয়েছে???
বিবেকবান মুসলিমদের কি তারপরেও বোঝার বাকি থাকে যে, এই জঙ্গিবাদের ঠাঁয় ইসলামে নেই ?



সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন