somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্রের অর্থনীতি আর ইসলামের অর্থনীতির মধ্যে মৌলিক কিছু পার্থক্য

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণতন্ত্রের অর্থনীতি আর ইসলামের অর্থনীতির মধ্যে মৌলিক কিছু পার্থক্য -

১. গণতন্ত্রের অর্থনীতি স্থিতিশীল ও প্রকৃতির সাথে সাংঘর্ষিক । কিন্তু ইসলামের অর্থনীতি গতিশীল ও প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ ।

উদাহরণস্বরূপ - গণতন্ত্রের অর্থনীতি ভোগবাদ ও ধনতান্ত্রিকতাকে কেবলমাত্র সমর্থণই করেনা, বরং এটা করতে বাধ্য করে । বুর্জোয়া ও পুঁজিবাদের জন্ম দেয় । পৃথিবীকে দিনে দিনে কর্পোরেটময় করে তুলে । ফলে আর্থিকভাবে সমাজে - রাষ্ট্রে বৈষম্যের সৃষ্টি করে । কিন্তু ইসলামের অর্থনীতি সঞ্চয়বিমুখী ও আর্থিকভাবে অন্যকে সাহায্য করতে সওয়াবের মাধ্যমে উৎসাহ দেয় । ধনীদের সম্পদে দরিদ্রদের অধিকার প্রতিষ্ঠা করে । এবং সেটা যাকাহর মাধ্যমে সম্পন্ন হয় । প্রকৃতির ক্ষেত্রে বলতে গেলে, ভোগবাদ ও পুঁজিবাদের সিঁড়ি বেয়ে সসীম প্রাকৃতিক সম্পদের অবাধ ব্যবহার গণতান্ত্রিক অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু ত্যাগ ও অনাড়ম্বর স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে সসীম প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ইসলামের অর্থনীতির অন্যতম উপজীব্য নীতি।

২. রাষ্ট্রীয় কল্যাণের নিমিত্তে রাজস্ব আয় হিসেবে ধনী-দরিদ্র জনগণের কাছ থেকে গণতন্ত্র জোরপূর্বক ও পকেটমারের ন্যায় টাকা আদায় করে । রাজস্ব আয়ের এই ভোগান্তির প্রান্তিক শিকার একজন দিনমজুরকে, যে কিনা নূন আনতে পানতা ফুরায় । কিন্তু ইসলামের অর্থনীতিতে রাষ্ট্রীয় কল্যাণের নিমিত্তে রাজস্ব আয় ও রাষ্ট্রে আর্থিক ভারসাম্য রক্ষার জন্য জোরপূর্বক কারো কাছে টাকা আদায় করেনা । এর প্রান্তিক শিকার কখনোই একজন দিনমজুরকে হতে হয় না । বরং সমাজে - রাষ্ট্রে যারা অঢেল সম্পদের মালিক তারা তাকওয়ার জন্য নিজের সহায় - সম্পদ বিলিয়ে দেন মানবতার খাতিরে ।

৩. গণতন্ত্রের অর্থনীতি শেখায় অসীম আর্থিক লক্ষ্য অটুট রাখা এবং সে লক্ষ্যপূরণের জন্য অসম ও নির্মম প্রতিযোগিতা । কিন্তু ইসলামের অর্থনীতি শেখায় স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুন উপার্জন করা । আর্থিকভাবে ধনকুবের হওয়ার প্রতিযোগিতা নয়, অর্থনীতি ভারসাম্য রক্ষার্থে ধনকুবের থেকে কিভাবে স্বাভাবিক হওয়া যায় সে লক্ষ্যে দানের প্রতিযোগিতার বাস্তবায়ন করে ইসলাম ।

৪. গণতন্ত্রের অর্থনীতি মানুষের আত্মিক সত্ত্বার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মানুষ অঢেল সম্পত্তির মালিক হয়েও সুখী হতে পারছেনা কিন্তু ইসলামের অর্থনীতি মানুষের আত্মিক সত্ত্বার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে খড়কুটার ঘরে থেকেও আলী রাঃ ও ফাতেমা রাঃ এর ন্যায় সুখে শান্তিতে থাকা যায় ।

৫. গণতান্ত্রিক জীবনে অর্থনৈতিক চাহিদা অসীম এবং সে চাহিদা মেটাতে মানুষের নাভিশ্বাস উঠে যায় । কিন্তু ইসলামে সেই অর্থনৈতিক চাহিদা মোটেই অসীম নয় ।

৬. ইসলামের অর্থনীতির চূড়ান্ত লক্ষ্য হলো সমগ্র পৃথিবীতে সার্বিক শান্তি । কিন্তু গণতন্ত্রের অর্থনীতির চূড়ান্ত লক্ষ্য সমগ্র মানবজাতির মধ্যে একাংশ ধনিকশ্রেণিদের শান্তি পর্যন্তই যায় না, সমগ্র পৃথিবীতে সার্বিক শান্তি তো বহুদূর ।

আরো অনেক পয়েন্ট লিখা যাবে । আশা করি বিবেকবানদের জন্য ততোদূর যাওয়া লাগবেনা ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×