somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেবানন পার্লামেন্টারি নির্বাচন ; হিজবুল্লাহর বিজয় ঘোষনা

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেবাননের পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ও সংগঠনটির মিত্রদলগুলো। অন্তত হিজবুল্লাহর প্রধান এমন দাবিই করেছেন। ২০০৯ সালের পর দেশটিতে এই প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। তবে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, তারা জয়লাভ করেছেন। তিনি আরও বলেন, এই বিজয় ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের সুরক্ষা নিশ্চিত করেছে।
এ খবর দিয়েছে বিবিসি।
দেশের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, তার পশ্চিমা-সমর্থিত দল ফিউচার মুভমেন্ট এক-তৃতীয়াংশ আসন হারিয়েছে। তা সত্ত্বেও, ধারণা করা হচ্ছে যে, হারিরিকে প্রধানমন্ত্রী রেখে ঐক্যমতের সরকার গঠিত হবে। বিশ্লেষকরা অবশ্য বলছেন, হারিরি প্রধানমন্ত্রী হলেও, আগের চেয়ে তার অবস্থান দুর্বল হয়ে যাবে। অতীতের চেয়ে হিজবুল্লাহর ওপর তার প্রভাব খাটানোর সক্ষমতা হ্রাস পাবে।
লেবাননের ক্ষমতা বণ্টনের নীতি অনুযায়ী, দেশের প্রধানমন্ত্রী হবেন একজন সুন্নি মুসলিম, পার্লামেন্টের স্পিকার শিয়া এবং প্রেসিডেন্ট হবেন খ্রিস্টান।
নির্বাচনের পরদিন দেওয়া এক বক্তৃতায় হাসান নাসরাল্লাহ বলেন, ‘দেশের স্বার্বভৌমত্ব সুরক্ষাকারী প্রতিরোধ আন্দোলন বিরাট রাজনৈতিক ও নৈতিক বিজয় অর্জন করেছে।’ তিনি অবশ্য বলেননি, তার দল ও মিত্ররা কত আসন পেয়েছে। তবে তার মতে, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্য সফলভাবে অর্জিত হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স বলেছে, প্রাথমিক ফলাফল অনুযায়ী, ১২৮ আসনবিশিষ্ট পার্লামেন্টে কমপক্ষে ৬৭টি আসন পেয়েছে হিজবুল্লাহ ও সংগঠনটির মিত্ররা। তবে হিজবুল্লাহ এমপির সংখ্যা আগের মতো ১৩ জনের কাছাকাছি।
আশির দশকে লেবাননে ইসরাইলি দখলদারিত্বের সময় প্রতিরোধ আন্দোলন হিসেবে হিজবুল্লাহর প্রতিষ্ঠা। বর্তমানে সংগঠনটি রাজনৈতিক, সামাজিক ও সামরিক পাওয়ারহাউজে রূপ নিয়েছে। লেবাননে হিজবুল্লাহর প্রভাব ও ক্ষমতা সমীহজাগানিয়া। তবে পশ্চিমা দেশসমূহ ও ইসরাইল এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। ইসরাইলের সঙ্গে ২০০৬ সালে যুদ্ধও হয় হিজবুল্লাহর।
বর্তমান লেবানিজ প্রধানমন্ত্রী সাদ হারিরির পিতা ও তৎকালীন প্রধানমন্ত্রী রফিক হারিরিকে ২০০৫ সালে হত্যা করার অভিযোগ রয়েছে হিজবুল্লাহর বিরুদ্ধে।
প্রধানমন্ত্রী হারিরি বলেছেন, তার দল ২১টি আসন লাভ করেছে। ৯ বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে ৩৩টি আসন পেয়েছিল তার দল। তিনি বলেন, ‘আমরা অধিকতর ভালো ফলাফল আশা করেছিলাম, এটা সত্য। আরও বেশি শিয়া ও খ্রিস্টান প্রতিনিধিত্ব সহকারে একটি বৃহত্তর জোট গড়ার আশায় ছিলাম আমরা। কিন্তু আপনারা জানেন আমার দল ফিউচার মুভমেন্টের রাজনৈতিক অস্তিত্ব হুমকির সম্মুখীন ছিল।’ খারাপ ফলাফল সত্বেও, প্রধানমন্ত্রী হারিরি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সকল লেবানিজের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন।
এই নির্বাচনের প্রতিক্রিয়ায় এক ইসরাইলি মন্ত্রী বলেছেন, এ থেকে দেখা যায় লেবানন ও হিজবুল্লাহকে পার্থক্যহীন। ইসরাইলি শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট বলেন, ‘ইসরাইল একটি স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে লেবানন ও হিজবুল্লাহকে পৃথক করে দেখবে না। লেবাননের ভূখ- থেকে সংঘটিত যেকোনো কর্মকান্ডের জন্য লেবাননকেই দায়ী করা হবে।’

সূত্র;- দৈনিক ইনকিলাব
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×