
আমার কাছে মনে হয় পৃথিবীতে মানুষ চেনা সবচেয়ে কঠিন । সবচেয়ে বিশ্বস্ত বন্ধু একদিন এমন কাজ করে বসে ,তখন বিশ্বাস ,বন্ধুত্ব সব কিছু পিছন দরজা দিয়ে পালায় ।
আমার জীবনের এমন কিছু অন্ধকার ঘটনা আছে যেগুলো কিনা আমার সবচেয়ে কাছের বন্ধু করেছে ।এইসব কথা কাউকে বলাও যায়না ,সহ্য করাও যায়না । সামান্য কিছু টাকার জন্য খুব সুন্দর বন্ধুত্ব হারিয়ে যায় সেটাতো কমন ব্যাপার ।
দুনিয়াতে মানুষ বলতেই স্বার্থপর । এই কথাটা চরম সত্য । হয়ত কেউ আগেই বুঝতে পারে ,কেউ পরে বোঝে । আমার বুঝতে সময় লেগেছে ২৩ বছর । আমি মানুষকে খুব সহজেই বিশ্বাস করি ,বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই ।
ছোটবেলাতে যাকে প্রিয় বন্ধু ভাবতাম সেই আমাকে এমন কিছু কাজ করিয়েছে যার ফল আমাকে সারাজীবন ভুগতে হবে ,এখন তার সাথে দেখা হলেও কথা বলতে কষ্ট হয় ।
স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড যাকে ভাবতাম ,সেও ছিল জঘন্য মনের মানুষ ।
নিজের পরিবারের বাইরে এখন আসলে কোন মানুষকে বিশ্বাস করতে ভয় হয় ।
তারপরেও মানুষের সাথে ত মিশতে হবে আমাদের । তবে কারো সাথে খুব দহরম মহরম ভাবে না মেশাই ভাল ,অন্তত এখন এটা বুঝতে পারছ ।দুনিয়াতে দেওয়া নেওয়ার সম্পর্ক এখন। কারো কাছ থেকে কিছু পেতে হলে তাকে কিছু দিতে হবে ,অন্তত তেলবাজিতে এক্সপার্ট হতে হবে । তেলবাজি আমার চক্ষুশূল । শুনেছি কর্পোরেট জগতে তেলবাজি না জানলে সে এগুতে পারেনা ।জানিনা ভবিষ্যতে কি আছে কপালে !
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৮ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



