ফটো ক্রেঃ গুগল
সেবার কথা দিয়ে কথা রাখনি মৃনালি ,
কথা ছিল নীলপদ্ম তুলতে যাব দিঘীতে ,
সন্ধ্যাবেলায় জোৎস্নার আলোতে তুমি গাইবে গান ।
এক বুক হতাশা নিয়ে আমি ফিরে এসেছ ,
আমি ফিরে এসেছি কলমি লতার বিষন্নতা নিয়ে ,
একাকি চাঁদের বিরহি জোৎস্না বুকে করে ।
অধিকার নিয়ে আসিনি এবার ,
ভালবাসার দাবি নিয়ে এসেছি ।
ফিরিয়ে দিলে হয়ত চিরতরে হারিয়ে যাব মৃনালি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


