
সামু ব্লগে আছি প্রায় ২ বছর ৬ মাস । ধারাবাহিকভাবে বেশিদিন লিখতে পারিনা , পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি । তবে সুযোগ পেলেই ব্লগ পড়ি ।
এই ক'বছরে ব্লগিং করে যা বুঝলাম এখানে আসলে ব্লগারদের মধ্যে একটা সিন্ডিকেট আছে । সিন্ডিকেটে কয়েকজন মাথা হিসেবে কাজ করে ,তারা আসলে খুব পপুলার । তাদের ভিতর কেউ কেউ খুব ভাল পোষ্ট দেন মাঝে মাঝে ,সব পোষ্ট যে ভাল হবে তাও ঠিক না ।
তবে তাদের এভারেজ পোষ্টও সবসময় জনপ্রিয় হয় । তারা পোষ্ট দিলেই একদল আছে যারা হুমড়ি খেয়ে পড়ে কমেন্ট করার জন্য ।
এরা মূলত সিন্ডিকেটের সদস্য হিসেবে কাজ করে ।
ব্লগে খুব ভাল ভাল পোষ্ট হয় ,ভাল ভাল পোষ্ট আছে যারা সিন্ডিকেটের বাইরে বা আড়ালে থাকে ।তাদের পোষ্টে হুমড়ি খেয়ে কমেন্ট করেনা কেউ । গুগলে কোন বিষয় নিয়ে জানতে চাইলাম ,দেখি প্রথম হয়ত সামুর ব্লগের লেখা আসছে ।অথচ পোষ্টে ঢুকে হাজার হাজার কমেন্ট নেই বাহ ভিউ অনেক কম ।তার তুলনায় সিন্ডিকেটের হোমড়া চোমড়াদের পোষ্ট বেশি ভিউ ও মন্তব্যপ্রাপ্ত হয় । বিষয়টা অনেকটা ফেসবুক লাইক দিলে লাইক পাবে ,কমেন্ট দিলে কমেণ্ট পাবে এইরকম লেইম ।
যারা ভাল তথ্য দেয় কিংবা বিশ্লেষনধর্মী লিখে বা ভালমানের সাহিত্য লিখে তাদেরই তো বেশি বেশি আলোচনা হওয়া উচিত । ব্লগিং ক্ষেত্রেও এরকম বৈষম্য আমার কল্পনার অতীত ছিল । এখানে সবাই সত্য-ন্যায়ের কথা বলবে সেখানেও বৈষম্য !! আর কি বাকি !
আশ্চর্য্য লাগে যখন দেখি সিন্ডিকেটের মাথাদের তেলবাজি করতে কোন কোন ব্লগার একের পর এক পোষ্ট রচনা করতেই থাকে ।কিংবা তাদের প্রশংসায় পঞ্চখ কবিতার পর কবিতা ।
ব্লগিং করতে এসে যদি চাটুকারিতা চলে ভিঊয়ার এবং মন্তব্য বৃদ্ধি করার জন্য ,তাহলে এমন ব্লগিং না করাই শ্রেয় ।
তবে ,একটা প্রশ্ন খটকা লাগছে ,মানুষ এখানে কেন আসে ব্লগিং করতে ?
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


