somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমিজ সাহেবের একদিন ।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রমিজ সাহেব সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা । সকালে ঘুম থেকে উঠেই বিদেশী চুরুট টানেন আর পত্রিকা পড়েন । এই চুরুট না টানলে তার কোষ্ঠ পরিষ্কার হয়না । চুরুট তার নিজের কিনতে হয়না , উপহার হিসেবে এমনিতেই দিয়ে যায় ,লোকজন তাকে অনেক সমাদর করে কিনা ।
পত্রিকা খুলেই আজকের রাশিফল পাতায় প্রথমে চোখ বুলালেন প্রতিদিনের মত । তিনি রাশিফলে খুব বিশ্বাসী । এই পত্রিকার রাশিফল লেখা লোকটির সাথে তিনি দেখাও করেছেন ।তার নির্দেশে হাতে রং চং-এ কয়েকটা আংটিও পড়েন । রমিজ সাহেবের রাশি হল বৃষ ।
আজকে রাশিফল পাতায় প্রথমে বৃষ রাশি নিয়ে লিখেছে ।

"বৃষ মানে ষাঁড় ,বলদ ।ইংরেজীতে বুল । বৃষ রাশি অধিকারীদের আজ ভাগ্য সুপ্রসন্ন । যাত্রা শুভ । আত্মীয়দের কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনা আছে । প্রিয়জন নিয়ে ঘুরতে বের হয়ে পড়ুন সময় থাকলে ।"


রাশিফল পড়ে প্রথমে মন খারাপ হলেও পরে মন ভাল হয়ে গেল রমিজ সাহেবের । বৃষ মানে ষাঁড় এটা তিনি জানতেন ,এটা লেখার কি দরকার ছিল । মনে মনে গালিও দিলেন কুকুরের ছানা বলে ।বেশি কিছু বললেন না , শত হলেও তিনি গুরুমানুষ । পত্রিকা আরো কিছুক্ষন উল্টিয়ে পালটিয়ে দেখার পর চুরুট শেষ করে টাট্টি ঘরে ঢুকলেন । টাট্টি ঘরে ঢুকেই গুনগুন করে গান ধরলেন " চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে ......... " ।


নাস্তার টেবিলে এসে দেখলেন ,শুকনো দুটো রুটি আর করল্লা ভাজা তার জন্য রাখা হয়েছে ,সাথে চিরতার রস । দেখেই মেজাজ খারাপ হল তার । কিন্তু কিছু করার নেই ,সকাল বেলা বাসায় তার সহধর্মিনী এই খাবারেরই ব্যবস্থা করে । সপ্তাহে একদিন মুরগীর মাংস , আরেকদিন ডিমবাদে বাকি ৫ দিন করল্লা শাকসবজি খেতে হয় । নিজের বউয়ের কাছে তিনি ভেজা বেড়াল ।অবশ্য তার ভালোর জন্য এসব করে , ডায়বেটিস ,হাই প্রেশার দুটোই আছে তার । বয়স এখনো পঞ্চাশ হয়নি । তবে সকাল বেলা একটা চুরুট টানার পারমিশন আছে ।

ড্রাইভারকে গাড়ি বের করতে বললেন । তার ড্রাইভার একটা গাধা । সারাদিন পরে পরে ঘুমায় । দেখ যাবে রাস্তায় ৫ মিনিটের জ্যামে পড়েছে ,তার মধ্যেই ঘুমিয়ে পড়ছে ড্রাইভিং হুইলের ওপর ।এজন্য তাকে কঠোর শাস্তিও দিয়েছেন তিনি অনেকবার ,কিন্তু কাজ হয়নি ।
এখন রাস্তায় গাড়ির ভিতর উচ্চস্বরে গান বাজিয়ে রাখেন , তারপরেও গাধাটা মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে ।

গাড়িতে উঠে তিনি প্রথমেই একটা চুরুট ধরালেন । তারপর ড্রাইভারকে বললেন , অমুক হোটেলে যাও ।হোটেলে গিয়ে পেট পুরে ইচ্ছে মত খেয়ে আবার গাড়িতে উঠলেন ।


কিছুদুর যাওয়ার পর ট্রাফিক পুলিশ তাকে থামাল । ড্রাইভার জানলা খুলতেই ট্রাফিক পুলিশ বলল , লাইসেন্স আছে?
রমিজ সাহেবের এই কথা শুনে মেজাজ বিগড়ে গেল । পুলিশকে ডাকলেন , এই হাদারাম এইদিকে আয় । আমাকে চিনস ,এই দেখ আমার আইডি ।

পুলিশ তারপরেও বলল , স্যার ভদ্রভাবে কথা বলুন ।আপনি যে হোননা কেন , উপর থেকে অর্ডার আসছে সব গাড়ির লাইসেন্স চেক করতে হবে । আপনার আইডি আপনার কাছেই রাখুন । স্কুলের ছেলেপেলেরা কয়েকদিন যে ঝামেলা করছে ,ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো নিষেধ আছে স্যার ।

রমিজ সাহেব আরো খেপে গেলেন । বললেন ," এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব । তোর যে উপরে স্যার আছে তাকে ডেকে আন ।''
ত্যাঁদরামি করছিস আমার সাথে , চাকরি থাকবেনা কিন্তু হা বলে দিলাম ।

কিছুক্ষন পর আরেকজন পুলিশ অফিসার এসে রমিজ সাহেবকে সালাম দিল । থতমত খেয়ে বলল ,স্যার নতুন এসেছে ,আপনাদের চেনে না ।মাফ করে দেন । ওকে আমি শান্টিং দিয়ে দেব ।

-"বদমাইশ কোথাকার , আস্তা গাধা ।ভাল করে সব বুঝিয়ে শুনিয়ে নাও ,নাহলে তোমার কপালেও দুঃখ আছে ।"

-" তওবা তওবা স্যার ।ও কথা আর বলতে হয় । স্যার আমার ওই ব্যাপারটা যদি একটু দেখতেন ! "

- "সব মনে আছে । পাবে তোমার ভাগেরটা ।"

-"স্যার একটু দাঁড়ান হারামজাদাটাকে বলি আপনার পা ছুঁইয়ে ক্ষমা চাক "।

- " না লাগবেনা , ওকে ভাল করে শেখাও সবকিছু ,নাহলে টিকতে পারবেনা ।''

- " সালাম স্যার " ।


রমিজ সাহেবের মেজাজ খারাপ কমল না , ''সব গুলো গাধার বাচ্চা গাধা " ।এই পুলিশ অফিসারকে নাইক্ষ্যংছড়ি পাঠাতে হবে ,তাহলে বুঝবে কত ধানে কত চাল !

আরেকটা চুরুট ধরালেন তিনি । আচ্ছা কত ধানে কত চাল এই প্রবাদটি তো ভুল । যে কয়টা ধান থাকবে সে কয়টাই তো চাল হবার কথা । অবশ্য কিছু ধান ফুসা থাকে ,চাল তো কম হবার কথা ,তারপরেও কেন আমরা এই প্রবাদ বলি ?

অফিসে এসে নিজের রুমে ঢুকলেন রমিজ সাহেব । সাথে সাথে পি এস এসে ঢুকল ।

-স্যার খুব খারাপ সংবাদ আছে ?

এমনিতেই রমিজ সাহবের মেজার খারাপ ,তার ওপরে পি এস বলে কিনা খারপ সংবাদ আছে। আজকে তো তার রাশি ফল হবার কথা ছিল ,কিন্তু সব উলটা হচ্ছে কেন । কিছুই বুঝতে পারছেন না তিনি ।

যথাসম্ভব রাগ দমিয়ে রেখে কোমল কন্ঠে পিএসকে বললেন ,এদিকে কাছে আয় ।

পিএস ভয় পেয়ে বলল , কেন স্যার ?

"কাছে আসতে বলছি ,কাছে আয় । "-রাগার স্বরে বললেন তিনি ।

পিএস ভয়ে ভয়ে রমিজ সাহেবের কাছ গেল ।
"
রমিজ সাহেব পিএস এর কান ধরে মলে দিল । পরে বলল ," এইযে তোর কান মলে দিলাম রাগ কমেছে এখন , এখন বল কি খারাপ সংবাদ । মেজাজ গরম রেখে তো আর খারাপ সংবাদ শোনা ঠিক না ।"

- স্যার , আপনার লাস্ট ক্লায়েন্ট যার কাছ থেকে বিশাল একটা ধান্দার ব্যবস্থা ছিল

-হা , "কি হয়েছে তার ? মারা গেছে ? "

- "না স্যার , সে আপনার প্রতিপক্ষ মকবুল সাহেবের কাছে চলে গেছে ।"

- "কি বললি এটা , মকবুইল্লা তাহলে এখন আমার ক্লায়েন্টের দিকে হাত বাড়াচ্ছে । " ও এত পাওয়ার পেল কোথায় "? কিছুদিন আগেও তো আমার পায়ের কাছে এসে পড়ে থাকত ।"

- স্যার ,উনি এখন স্বরাষ্ট্র মন্ত্রীর খাস লোক ।

- "আমাকে সরাষ্ট্র মন্ত্রী দেখায় , আমি তাকে আগরতলা দেখাব ।" আমাকে চেনে না মকবুইল্লা ! " এখন ভাগ এইখান থেইকা ,একটা চুরুট ধরাইয়া দিয়া যা ।"

রমিজ সাহেব আবারো চুরুট টানা শুরু করলেন । তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে । এটা তো মেনে নেওয়া যায়না । তখন তার চোখ পড়ল হাতের আংটি গুলার ওপর ,রাগে দুঃখে সব গুলো খুলে ময়লার ঝুড়িতে ফেলে দিলেন ।


সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২১
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×