somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্যা টেল-টেইল হার্ট (The Tell-Tale Heart) ;বিশ্বখ্যাত সাহিত্যিক "এডগার এলান পো"(Edgar Allan Poe) এর অনুবাদ গল্প ।(পার্ট-১)

২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এটা সত্য যে ,আমি অসুস্থ হয়েছি ।অনেক বেশি অসুস্থ হয়েছি । কিন্তু তুমি কেন বললে ,আমি আমার নিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছি ?

তুমি কি বলতে চাচ্ছ ,আমি পাগল হয়ে গেছি ?

তুমি কি দেখতে পাচ্ছ না যে আমার নিজের উপর আমার সম্পূর্ন নিয়ন্ত্রন রয়েছে । এবং এটাও নিশ্চিত যে আমি পাগল হয়নি ।

প্রকৃতপক্ষে এই অসুখটা আমার মানসিক শক্তি ,অনুভূতি এবং চেতনাকে আরো শক্তিশালী করে তুলেছে । বিশেষ করে আমার শ্রবন শক্তি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে । আমি এরকম শব্দ শুনতে পাই যা আগে কখনো শুনিনি । আমি স্বর্গ এবং নরক থেকেও শব্দ শুনতে পাই । তুমি শুনে নিশ্চয়ই অবাক হয়েছ ?

শুনতে চাও ? কিভাবে এসব সম্ভব হয়েছে ? শোন তাহলে , আমি তোমাকে সব খুলে বলব । তুমি দেখতে পাবে আমার মানসিক ক্ষমতা কত বেশি !

এটা আমার পক্ষে বলা যাচ্ছেনা কিভাবে প্রথম ধারনাটা আমার মাথায় ঢুকেছে । তেমন কোন কারন নেই ,যা আমি করেছি । আমি বৃদ্ধ লোকটিকে ঘৃণা করতাম না বরং পছন্দই করতাম । লোকটি কখনই আমাকে কোন রকমের আঘাত দেয়নি । আমি তার ধন-সম্পদের প্রতি লোভী ছিলাম না ।
আমার মনে হয় ,এই ঘটনার পিছনে দায়ী তার চোখ । তার চোখ যেন দেখতে ঠিক শকুনের চোখের মত । তুমি শকুনের চোখ দেখেছ ? কি তীক্ষ্ণ , কি ধারলো , একটা ভয়ংকর সোন্দর্যতা আছে যেন !

শকুন তার চোখ দিয়ে তার শিকারিকে পর্যবেক্ষন করে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এবং অপেক্ষা করে কখন তার শিকারি মারা যাবে । তারপর , মৃত দেহের উপর আঁচড়ে পড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে খায় ।

যখন ,বৃদ্ধ লোকটি তার শকুনি চোখ দিয়ে আমার দিকে তাকাত ,আমার মেরুদণ্ড দিয়ে যেন বরফ শীতল ঠাণ্ডা এক অনুভুতি প্রবাহিত হত ।আমার রক্ত ঠাণ্ডা হয়ে যেত বরফের মত ।
তারপর ? তারপর আমি ঠিক করলাম বৃদ্ধ লোকটিকে আমি খুন করব এবং তার শকুনি চোখ চিরকালের জন্য বন্ধ করে দিব ।

এখন তুমি কি ভাবছ আমি পাগল হয়ে গেছি ? ওহে ,তুমি তো জাননা মনে হয় পাগলেরা পরিকল্পনা করে কিছু করতে পারেনা । কিন্তু তোমার আমকে দেখা উচিত ছিল ।পুরো সপ্তাহ জুড়ে বৃদ্ধ লোকটির প্রতি আমি কিরকম বন্ধুত্বপূর্ন , দয়াশীল এবং সহানুভূতিপূর্ন আচরন প্রদর্শন করেছিলাম ।

প্রতি রাতে যখন রাত কাটায় কাটায় ১২ টা বাজে ,আমি ধীরে ধীরে তার দরজা খুলি । যখন দরজা একটু ফাঁক হয় ,আমি আমার হাত দুটি ঢুকিয়ে দেই , পরে মাথা ঢুকাই । আমার হাতে একটা টর্চ লাইট কাপড় দিয়ে ঢাকা থাকে যাতে আলো অন্য কেউ দেখতে না পায় । তারপর আমি ধীরে ধীরে তার বিছানার পাশে গিয়ে দাঁড়াই । টর্চ লাইটের ওপর থেকে একটু কাপড় সরাই যাতে অল্প একটু আলো বের হয় । সেই আলো আমি তার চোখের দিকে তাক করি । গত সাত দিন ধরে আমি এই কাজ করে আসছি কিন্তু প্রতিদিনই তার চোখ বন্ধ থাকে । এই কারনে আর সামনে এগোতে পারিনি ,কারন বৃদ্ধ লোকটিকে খুন করার পিছনে ছিল একমাত্র তার শকুনি চোখ ।

এরপর প্রতি সকালে তার রুমে গিয়ে আমি তাকে খুব বন্ধুত্বপূর্নভাবে জিজ্ঞেস করতাম তার ঘুম কেমন হয়েছে । সে তখন কিছুই জানতনা ,প্রতি রাতে ১২ টার দিকে তাকে আমি খুন করার উদ্দেশ্যে তার রুমে যেতাম ।




অষ্টম রাতে আমি আরো বেশি সতর্ক হয়ে দরজা খুলছিলাম । তখন আমার হাতের তুলনায় হাতের ঘড়ি দ্রুত চলল , আমি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালি অনুভব করছিলাম ।আমি বুঝলাম আমি আজকে সফলতার খুব কাছাকাছি ।
বৃদ্ধ লোকটি তখন বিছানায় শুয়ে কল্পনাও করতে পারবেনা যে আমি তার দরজার দাঁড়িয়ে আছি তাকে খুন করার জন্য ।
হঠাৎ সে তার বিছানায় এপাশ ওপাশ করল । তুমি কি ভাবছ ,আমি ভয় পেয়েছিলাম ? তাহলে বলব ভুল ভাবছ । তার রুম অন্ধকারে ভর্তি ছিল । আমি জানতাম সে তার রুমের দরজা যে খোলা তা দেখতে পাবেনা । আমি দরজায় আস্তে আস্তে ধাক্কা দিতে থাকলাম । আমি আমার হাত ভিতরে ঢুকালাম ,হাতে কাপড় দিয়ে ঢাকা টর্চ লাইট ছিল ।এরপর মাথাও ঢুকালাম ।

ঠিক তখনই বৃদ্ধ লোকটা বিছানা থেকে উঠে সোজা হয়ে বসল এবং কান্নারত স্বরে বলল , " কে, কে ওখানে ? "


(চলবে ......)


(সর্বস্বত্ব সংরক্ষিত)
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×