জানি না তুই কেমন আসিস? আমি ভাল আছি। চলছে ভালই । বর্তমানে সময় বিক্রি করি, মানে মনের সান্তনা। সময়ের কাছে বিক্রি হয়ে গেছি। তোকে খুব মনে পরে কিন্তু তোকে পাওয়াটা সাদ হয়, সাধ্য হয়না। কি করবো? আমি জানি তুই অনেক ব্যস্ত থাকিস। মন অনেক কিছু তোকে বলতে চায় কিন্তু বিধিবাম বলা হয় না। কেমন চলছে তোর আজ কাল? ভালতো? তোর চিন্তায় আমার দূ:চিন্তা। আমার আর কি? এই একটু দক্ষিনা বারান্দা আছে তাতে বিকালে রোধ যখন আসে তখন মনে হয় স্বর্গ সূখ। তোকে মনে হয় অনেক দিন দেখিনা, আবার নিজেকেই সুধরাই “কই অনেক দিন?” এইতো গতবার ঈদের ৩য় দিন দেখা করলি। দেশের বাহিরে যাবি তাই আসলি । আমি জানি আমার জন্য তোর অনেক চিন্তা হয় । চিন্তা করিস না। অামি সেকেলে মানুষ, আমার কি তোদের সময় ব্যস্ততার বুঝ আছে। এখন আমার একা থাকাটাই একটু কষ্ট। জানি নার্স আছে, আছে ডাক্তার । প্রতিটা দিন একরকম যায় । সকাল আর বিকালে সামনের পার্কের লনে হাটা। এইতো জীবন। আমার পাশের রুমের সরকার সাহেব কে কাল ওর ছেলেরা এসে নিয়ে গেছে। সে এক দেখার মত দৃশ্য, বিশ্বাস করবি না । কত পারিবারিক লোকজন, সরকার সাহেবের নাতনী টা একটা সাদা ফকফকা ড্রেস পরে এসেছে , আমার দেখে কি যে আনন্দ লাগলো তা আর বলার মত না। আমাদের এখানে মিষ্টি নামের মেয়েটা খুব ভাল একজন নার্স । ওতো সরকার সাহেবের জন্য কেদে কেটে একদম অস্তির হয়ে গেল। মোজাম্মল মিয়া কেও নিতে এসেছিল গত মাসে। তার সময় এত লোক আসে নাই, শুধু তার বড় ছেলে এসেছিল। আমাকে কবে নিতে আসবি?? আমি তো আর দেখতে পাবোনা । তুই একটা কাজ করিস আমার ডাইরির ভিতর তোর মার একটা ছবি আছে পারলে আমার সাথে দিয়ে দিস। বয়স তো অনেক হলো ওপারে যদি তোর মাকে না চিনতে পারি তো এই ছবিটা দিয়ে খুজে বের করবো। বলি বলি করেও বলা হয়নি তাকে আমি ভালবাসি। একটু খারাপ লাগে যে, সে একটু স্বার্থপর। তা না হলে বল, না বলে এই ভাবে চলে যায়? মনে হয় সে একটু তার ভূল বুঝতে পারছ্। কারন দুই দিন আগে আমাকে এসে বলে ”কি দেখো এত মনযোগ দিয়ে আমার ছবিতে। আমি থাকতে আমার দিকে তো ভালকরে একটু তাকাও নাই”। আমি বললাম “সংসারের ব্যস্ততায় হয় ওঠে নাই” সে বলল “বুড়া হইছো তাও মিছা কথা কও”। তোর মা আর আমি সমবয়সি তাই একটু ঠাট্টা মশকরা করলো। তোর মার কথা ভিষন মনে পরে। আমার সবচেয়েও ভাল বন্ধু এবং শত্রু ছিল তোর মা। ওহ! আর একটা কথা আমাকে নিতে আসলে চুপচাপ নিয়ে যাবি। তোর মা বেশি শব্দ পছন্দ করেনা।
বি:দ্র: তোর মার ছবির সাথে একটা বাচ্চা মাটির হাতের ছাপ আছে। এটা তোর। ওইটা তোর কাছে রেখে দিস। আমার কথা মনে পারলে হাতের ছাপের পিছনে একটা বড় আমার হাতের ছাপ আছে ঐ টা দেখিস।
পূ: বি: দ্র: হাতের ছাপের কাগজাটা ভাল না লাগলে ফেলেদিস ওটার অধিকারির মত।
মোহাম্মদ আল ইমাম
০৩.০৬.২০৩৫
(নিজেকে বসিয়ে দিলাম তার জায়গায় যে এখন সেকালে)
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



