somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন একটা সংবাদ পড়ি(প্রথম আলো)

২১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাস দেড়েক আগে টিলা থেকে নেমে আসা একদল বানর লোকালয়ে ঢুকে পড়ে। পাকা আমন ধানের খেতে খাবার খুঁজতে থাকে তারা। একসময় তেড়ে আসে মানুষ। সবাই পালাতে পারলেও আটকা পড়ে বানরের শাবকটি। কিছু লোক দলছুট শাবকটিকে মেরে ফেলার চেষ্টা করে। বাদসাধেন স্থানীয় এক যুবক। তিনি শাবকটিকে বাড়ি নিয়ে আসেন। ঘটনাটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিশ্বনাথপুর গ্রামের।
সম্প্রতি বিশ্বনাথপুরের সিপার রেজার (৩০) বাড়িতে গিয়ে দেখা গেছে, সকালের রোদে কুকুরের পিঠে চড়ে উঠানে ঘুরে বেড়াচ্ছে শাবকটি। কিছুক্ষণ পর পর ঝুলে স্তন থেকে দুধ পান করছে সে। রেজা জানান, উদ্ধারের সময় শাবকটির বয়স এক-দুই মাস (আনুমানিক) ছিল। এটিকে উদ্ধারের দু-তিন দিন আগে তাঁদের বাড়ির পোষা কুকুরটি সাতটি বাচ্চা দেয়। প্রথম দিন দেখেই কুকুরটি ছুটে এসে শাবকটিকে কাছে টেনে নেয়। এর কিছু সময় পর ক্ষুধার তাড়নায় শাবকটি দুধপানে ব্যস্ত হয়ে ওঠে। এখন নিজের সন্তানের মতো শাবকটিকেও দেখভাল করছে কুকুরটি। রেজার ভাষ্যমতে, বানরের শাবকটিকে কেউ কেড়ে নিতে চাইলে কুকুরটি ঘেউ ঘেউ করে ওঠে। রাতেও শাবকটি কুকুরের সঙ্গেই থাকে। শীতে যাতে কষ্ট না হয়, সে জন্য গোয়ালঘরের এক পাশের মেঝেতে খড় ও চটের বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রমাপদ দেব বলেন, ‘মানুষ মানুষের জন্য এ মমতা দেখায় কি না, জানি না। বানরের শাবকটি সুস্থ আছে। দুধপানে তার শারীরিক কোনো সমস্যা হবে না।’
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×