তোমাকে ছুঁয়ে দেবার যে আনন্দ, তা অন্য কিছুতে নেই,
তোমাকে ছুঁয়ে বলছি।
তোমাকে দেখে দেখে চোখের যে তৃপ্তি, তা অন্য কিছুতে নেই,
তোমার চোখে চোখ রেখে বলছি।
নীরবতাকে সাক্ষী রেখে বলছি, তোমার চোখের ভাষার যে শক্তি;
তা অন্য কোন ভাষাতে নেই।
তোমাকে জড়িয়ে ধরার যে আনন্দ, তা অন্য কিছুতে নেই,
তোমাকে জড়িয়ে ধরে বলছি।
তোমাকে চুমু খাওয়ার যে আনন্দ তা অন্য কিছুতে নেই,
তোমাকে চুমু খেয়ে বলছি।
কোলাহলকে সাক্ষী রেখে বলছি, তোমার কন্ঠস্বরে যে মাধুর্য;
তা কোন গানে আমি পাইনি।
তোমার কাছে থাকার যে আনন্দ, তা অন্য কিছুতে নেই,
কাছে এসে বলছি।
তোমাকে ভালোবাসার যে আনন্দ, তা অন্য কিছুতে নেই,
তোমাকে ভালোবেসে বলছি।
পৃথিবীকে সাক্ষী রেখে বলছি, তোমাতে যে সুখ পেয়েছি;
তা আর কোন স্বর্গ-মর্ত্যে আমি পাইনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


