একদিন ভোরে খুব নীরবে কষ্ট এসেছিল,
পথ হারিয়ে আমার ঠিকানায়।
সেই যে এল, আর ফিরে গেলোনা।
ঠিকানা ভুলে কষ্ট আজ নিদারুণ কষ্টে আমার কাছেই পড়ে আছে,
অবহেলায় অনাদরে।
মাসের শেষে খালি হাতে পিতার যেমন কষ্ট,
তেমনি করে মাটি কামড়ে কষ্ট পড়ে আছে আমার ঘরে।
রাত্রি জমলেই জেগে উঠে,
খুব গোপন হাহাকারে।
আমার মাঝে আমার যত কান্না আছে সব এক করে,
নদী বানিয়ে ভাসিয়ে দিলাম কষ্টকে।
ভাসতে ভাসতে ডুবতে ডুবতে কষ্ট আবার আমার ঘরে।
কষ্ট আমায় ভালোবাসে, কেমন করে?
কষ্টের কী মন আছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


