তোমাকে হারিয়ে কতটা বিমর্ষ আমি,
ভেতরে ভেতরে চূর্ণ-বিচূর্ণ।
অথচ বাহিরটা একদম পরিপাটি,
সুস্থ-স্বাভাবিক এক সুখী ভদ্রলোক যেন!
আমার কী নেই, কেন নেই,
কেউ জানেনি কখনো।
নষ্ট বিশ্বাসের ক্ষতটা এখনো তেমনি আছে,
যেমনি করে এ নিশ্বাস আছে এখনো।
পাহাড়সম যন্ত্রণায় আমি,
দুমড়ে-মুচড়ে যাচ্ছি ভেতরে ভেতরে;
শিরাতে শিরাতে প্রতি মুহূর্তে দগ্ধ হয়ে যাওয়ার অনুভূতি।
অথচ বাহিরটা আমার একদম পরিপাটি।
হাতের মাঝে নেই হাত,
কী নিদারুণ কষ্টে আমার দিনাতিপাত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


