somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিথ্যাবাদী মা।- মা তুমি যেখানেই থাক , সুখে থাক।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মিথ্যাবাদী মা
কবিঃ অনেকেই বলেন আদিত্য অনিক। অনেকের আবার দ্বিমত আছেন এ নিয়ে।

“এতোটা দিন পেরিয়ে আজো মায়ের জন্য কাঁদি
কারণ আমার মা যে ছিলো ভীষণ মিথ্যাবাদী
বাবা যেদিন মারা গেলেন আমরা হলাম একা
সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের ভাগ্য রেখা।

মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে
লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে।
তারায় তারায় বাবা খুঁজি – তারার ছড়াছড়ি
আমার মায়ের মিথ্যা বলার____সেটা প্রথম হাতেখড়ি।

আবৃত্তি শুনতে ভিডিও টি দেখুন
ইউটিউব লিংকঃ https://youtu.be/Jmjz6Mue8T0




পাড়া পড়শী বলল এসে জীবন কঠিন ভারী !
একা একা এতোটা পথ কেমনে দিবে পাড়ি।
ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার
মা বললো ওসব শুনলে ঘেন্না লাগে আমার।
একা কেনো? খোকন আছে, বিয়ের কি দরকার
ওটা ছিলো আমার মায়ের চরম মিথ্যাচার।

রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের কোণে কালি
আমার নতুন জামায় ঘর ভরে যায়, মায়ের কাপড়ে তালি।
ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মা-র হাতে
আমি বলি শোও তো এবার, কী কাজ এতো রাতে?
শরীর এবার করবে খারাপ, দূর্বল এমনিতেই,
আচ্ছা,___ সবারিতো ছুটি আছে,মা, তোমার কি ছুটি নেই?
মা বলতো ঘুম আসেনা, শুয়ে কী লাভ বল
ওটা ছিলো আমার মায়ের মিথ্যা কথার ছল।

স্কুল থেকে নিতে আসা গাড়ী ঘোড়ার চাপে
আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে।
ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম
ছোট্ট মলিন ব্যাগ খুলে, আমায় দিতো আইসক্রীম
মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটা নাও
মলিন হেসে মা বলত- না বাবা তুমিই খাও।
আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা
ওটা ছিলো আমার মায়ের নিঠুর মিথ্যাপনা।

বড় হয়ে চাকুরী নিয়ে বড় শহরে আসি
টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি।
স্টেশন পাশে ফ্ল্যাট নিয়ে ডেকোরেটর ধরে
সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে।
মা তখনো মফস্বলে বেড়া, টালির তলে,
লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে।
নিয়ন বাতিতে মোড়া শহর আলোয় ঝলমলো...
মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ফ্ল্যাটে চল।
মা বললো,___ এই তো ভালো, খোলা মেলা হাওয়া
কেনো আবার তোদের ওই, ভিড়ের মধ্যে যাওয়া
বদ্ধ ঘরে থাকলে আমার হাপানি ভাব হয়
ওটা ছিলো আমার মায়ের মিথ্যা অভিনয়।

তারপর, আমি একজন নামকরা শহরের অধিবাসী
নামকরা এক বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি।
দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই
মায়ের খবর নেব, এমন সময় কমই পাই।
মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে
এমন অসুখ হলো যার চিকিৎসা নেই দেশে।
উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ
পায়ে পড়ি বলি মাকে এবার ফিরাও মত।
একা একা গঞ্জে পড়ে কী সুখ তোমার বলো
আমার সঙ্গে এবার তুমি এ্যামেরিকা চলো।
এসব অসুখ এ্যামেরিকায় কোন ব্যাপার নয়
সাত দিনের চিকিৎসাতেই সমূল নিরাময়।
কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা
প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না?
আমার কিছু হয়নি তেমন ভাবছিস অযথা।
ওটাই ছিলো আমার মায়ের শেষ মিথ্যা কথা।

কদিন পরেই মারা গেলো নিঠুর মিথ্যাবাদী
মিথ্যাবাদী মায়ের জন্য আজো আমি কাঁদি।”

আবৃত্তি শুনতে ভিডিও টি দেখুন।
ইউটিউব লিংকঃ https://youtu.be/Jmjz6Mue8T0

সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×