somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘরে থাকুন, তবে অবশ্যই আপনার প্রতিবেশীদের ভুলে যাবেন না।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমান বাংলাদেশের করোনা পরিস্থিতি মোটেও স্থিতিশীল নেই। দিন দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সামাজিক দূরত্ব আরজন সমাগম বন্ধের লক্ষ্যে সকলকে ঘরে রাখার প্রয়াশে যে সাধারণ ছুটি আমাদের দেশে চলছে সেই সাধারণ ছুটির উদ্দেশ্য ঠিক পুরোপুরি ভাবে কার্যকর হচ্ছেনা। প্রধান কারণ, আমাদের প্রশাসনের অতীত কিছু ভুল সিদ্ধান্ত, আমাদের অসচেতনতা এবং নিম্নবিত্ত আর মধ্যবিত্তের অভাবের দিনকাল। বর্তমান পরিস্থিতি দেখে যতটুকু বোঝা যাচ্ছে, এই সাধারণ ছুটি আরো অনেক দীর্ঘায়িত হতে পারে। আর এমতাবস্থায়, সবচেয়ে কষ্টের দিনপাত হতে যাচ্ছে এই অভাবী সাধারণ মানুষগুলোর!

সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে ইতিমধ্যে এবং আরো উপযুক্ত ও গোছানো পদক্ষেপ ভবিষ্যতেও নিয়ে সেগুলো পূরণ করবে বলে আশা রাখি এইসকল সাধারণ মানুষগুলোর জন্য। জন সমাগম কমানো ও করোনাভাইরাস এর বিস্তারের লাগাম টানার ক্ষেত্রে এই নিরুপায় মানুষ গুলোকে ঘরে রাখতে হলে, সর্বপ্রথম এদের অন্নের যোগান নিশ্চিত করা অতীব জরুরি।

তবে কেবল সরকার নয়, আমাদেরও কিছু সামাজিক দায়িত্ব রয়েছে, সেই সকল অসহায় মানুষদের প্রতি যাদের থেকে অন্তত আল্লাহ আমাদের ভালো রেখেছেন।

তাই অনুগ্রহ করে, যে যেভাবে পারেন.. এদের জন্য কিছু করুন। আপনার এবং সকল সাহায্য গ্রহীতাদের মাঝে পর্যাপ্ত সামাজিক দূরত্ব বজায় রেখে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

অবশ্যই সেই সকল নিরুপায় মানুষদের পরিচয় বা ছবি সামাজিক মাধ্যমগুলোতে দিয়ে তাদের অসহায়ত্ব প্রকাশ করে আত্মমর্যাদায় আঘাত করবেন না, তাদের অসহায়ত্বকে অপমানিত করবেন না। ঘর হতে না বের হয়ে দান করতে পারলে আরো ভালো।সেক্ষেত্রে চেষ্টা করবেন পরিচিত অসহায় মানুষদেরকে বিকাশ, নগদ বা রকেট ইত্যাদির মাধ্যমে সাহায্য করতে। এছাড়া বেশ কিছু ফাউন্ডেশন আছে,যারা সুন্দর ও গোছানো ভাবে অসহায়দের সহযোগিতা করে থাকেন। আপনি এদের মাধ্যমেও আপনার সহযোগিতার হাত প্রসারিত করতে পারেন।
ধন্যবাদ।

উপরের ছবিটি রূপক অর্থে এখানে প্রকাশ করা হল। দান বা সহযোগিতার সাথে এর কোন সূত্রতা নেই। কোন এক মুহূর্তে ছবিটি তুলেছিলাম।
Emon Jaman Photography
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×