somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেকে খুঁজে পান কিনা দেখুন তো!!

১১ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ গুগল মামা

শ্রদ্ধেয় "অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ" বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

পত্রিকায় একবার তার কিছু কথা পড়েছিলাম। খুব ভালো লেগেছিল তার সেই কথাগুলো। সে লেখাটির সামান্য কিছু অংশ শেয়ার না করে পারছি না। আমি ধৈর্য্য নিয়ে লিখছি, সম্ভব হলে পড়ে দেখুন.. এরপর নিজেকে খুঁজে পান কিনা দেখুন তো!!

১) আমরা আমাদের কোন দিন চিনতে পারিনা। নিজেদের কোন দিন খুঁজে বের করতে পারিনা। আমরা আমাদের আনন্দজগতকে তাই কোনো দিন আত্মস্থ করতে পারিনা। অবশ্য এরকম হওয়ার কারণ আছে।

একটা কারণ হলো দারিদ্র।

আমাদের দেশে কিছুসংখ্যক মানুষ ছাড়া বাকি সব মানুষ দারিদ্রসীমার এত নীচে থাকে যে নিজের ইচ্ছামতো কিছু করার ক্ষমতা থাকেনা। নিজের প্রাণের খোরাক জোগানোর সুযোগ আমরা কমই পাই।

সুতরাং যেখানে অর্থ আছে সেখানে আমাদের চলে যেতে হয়। সেটা আমাদের ভালো লাগুক আর নাই লাগুক।

২) চাকরি এক মজার জায়গা। এখানে বানিজ্যিক প্রভুরা তাদের মর্জি চালান। তিনজন মানুষ লাগবে। নেবে একজন। তাকে আবার বেতন দেবে দুজনের। তাতে টাকার পরিমাণ বাড়ে। সাথে যে চাকরি পেল সে নিজেও এত টাকা পেয়ে খুশি হয়। কিন্তু সকাল আটটায় অফিস ঢুকে রাত ১০টা নাগাদ বাসায় ফেরার পর তার মনে আর কোনো শান্তি থাকেনা। বাড়ির টেলিভিশনের সামনে সে ক্লান্ত হয়ে বসে পড়ে।

এই যে উর্ধ্বশ্বাস জীবন, এই যে কাজ, এই যে ব্যস্ততা -এসব মিলিয়েই কি আমাদের জীবন?! আমরা কি একটু দাড়াতে পারব না? আমরা কি একবার এই চারপাশের সুন্দর পৃথিবীর দিকে তাকানোর সুযোগ পাব না? এত অসাধারণ - অবিশ্বাস্য পৃথিবীতে আমরা যে এসেছি, সেটার কোনো আনন্দ কি আমরা নিতে পারব না?!

৩) এক হাসপাতালে পেটে ব্যথা নিয়ে এক রোগী এলো। এক্সরে করা হল। কিন্তু একি! পেটের ভিতর শত শত চামচ। জিজ্ঞাসা করা হল, পেটে এত চামচ এলো কি করে? তখন সে কাদতে কাদতে উত্তর দিল, "স্যার, ওই যে বিখ্যাত ডাক্তার কাদির সাহেব, এফসিপিএস, এমআরপিএস বলেছেন দিনে দুই চামচ করে তিনবার খেতে।

তো আমরা এই ডাক্তার কাদির সাহেবের মতো মানুষ দ্বারাই আসলে পরিচালিত হই। তারা যা বলেন, আমরা তাই করি। আমরা কখনো দেখিনা,ভাবিনা চায়ের চামচ খাওয়া ভালো,না খারাপ। আমাদের জীবনে এই ডাক্তার কাদির আসলে কারা? এই কাদির হচ্ছেন আমাদের অভিভাবক, আত্মীয়, আমাদের বন্ধুবান্ধব,পাড়া- প্রতিবেশীসহ গোটা পৃথিবী। তারা আমাদের যা করতে বলেন আমরা তা-ই করি।

তো, এই যে অপরুপ বিশ্ব।- তা আমাদের চোখ দিয়ে, আমাদের ইন্দ্রিয় দিয়ে আমাদের জীবন দিয়ে যদি উপভোগ না করে যাই তাহলে আর এই জীবনের মানে কি?!!

এই জীবন যদি জীবন হয়, আসল জীবন কোথায়??!

আমাদের জীবন যে আনন্দের এক নতুন উৎস,সেটা আসলে আমাদের মনে রাখতে হবে।

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৩
১২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

×