somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটি আজকের চট্টগ্রাম এর একটি রাস্তার পাশে বেড়ে ওঠা বাজারের দৃশ্যপট।। আমরা আদৌ কি সচেতন হবো?

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভিডিও না দেখা গেলে এখানে ক্লিক করুনঃ
Video Link

চট্টগ্রাম মহানগরীর বেপারীপাড়া এলাকার একটি মোড়ে রাস্তার পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বাজারের আংশিক অংশের দৃশ্যপট এটি !!
আজ সকাল ১১টার সময়কার। আমাদের মধ্যে এখনো সচেতনতাবোধটা আসলে আসেনি। ভাবি, কয়েকটা দিন টাটকা সবজি না খেলে কি হয়না আমাদের! অনেকেই বলবেন এসব মানুষ প্রয়োজনে বের হয়েছেন। হ্যা প্রয়োজনেই বের হয়েছেন, কিন্তু প্রয়োজনটা কি নিতান্তই গুরুত্বপূর্ণ ছিল?
আজ পত্রিকায় পড়লাম, লিখেছে.. করোনা রোগীর শ্বাসকষ্ট এর চিত্র যদি মানুষ দেখত, তাহলে আর কেউ ঘর থেকে বের হতে সাহস পেতনা। আমরা বোধ হয় করোনাকে কোন রোগই ভাবছিনা!!

আমি জাহাজ সম্পর্কিত কাজের সাথে জড়িত। আমাকে নিতান্তই বাধ্য হয়েই গত ৩-৪ দিন যাবৎ জাহাজে যেতে হচ্ছে। গতকালও এই রাস্তার ধারে গড়ে ওঠা বাজারের বেহাল দশা দেখেছি। একটা মাত্র চিত্রের বর্ণনা দিই। গতকাল দেখলাম, একটা পাকা পেপে বহনকারী ভ্যান গাড়ি ঘিরে আনুমানিক ১০-১২ জন দাঁড়িয়ে পেপে কিনছে। হুম বুঝেছি, আমরা বেশ সচেতন তো তাই। করোনায় ভিটামিন প্রয়োজন তাই সবাই তারা দলবেঁধে পেপে কিনছে,বেশ ভালো। তা বলি কোন প্রোটেকশন এর বালাই নাই, একটা ভ্যান গাড়ির চারপাশে ১০-১২ জন দাঁড়িয়ে সামাজিক দূরত্ব- এর গুষ্টি কিলিয়ে যে ভিটামিন কিনছেন,তাতে কি ভালো হচ্ছে!! এমনি সচেতন আপনারা... পুরাই আজব!!

আচ্ছা এসব কাচামালের বাজার,সবজি ইত্যাদি জিনিসপত্র কেনাকাটা কি প্রতিদিনই করা প্রয়োজন? মনে করুন না, বন্যা দূর্গত এলাকায় আটকা পড়েছেন। শুকনা খাবার খেয়ে বাচতে হবে। কিংবা মনে করুন দেশে দুর্ভিক্ষ চলছে। এখন আর কোন উপায় নাই...
এই করোনা মহামারী কি এসব বন্যা, দুর্ভিক্ষের চেয়ে কম ভয়াবহ.. লাগছে !!!

আল্লাহর রহমতে এখনো করোনা আক্রান্তের সংখ্যা আমাদের দেশে যুক্তরাষ্ট্র, স্পেন, যুক্তরাজ্য, ইটালি,চীনের চেয়ে অনেক কম।চট্টগ্রাম এর মত বেশ কিছু শহরে এখনো সর্বোচ্চ সতর্কতা এবং সচেতনতা বজায় থাকলে আক্রান্তের সংখ্যা হয়ত লাগাম টানা সম্ভব। কিন্তু এমন অপরিকল্পিত বাজার বা লোক সমাগম হলে এই বানিজ্যিক নগরী চট্টগ্রামেও আক্রান্তের সংখ্যা কিন্তু মহামারী আকার ধারণ করতে পারে।
ভুলে গেলে চলবেনা .. চট্টগ্রাম বিভাগ করোনা ঝুঁকিতে ১ নম্বরে রয়েছে!
সর্বশেষ, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। কারণ আমরা এখনো বিশ্বাস রাখি, আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী যদি চায় বর্তমান সময়ের এমন পরিস্থিতি সামাল দিতে পারবে।এই মহামারীতে মাইকিং আর সচেতনতা বৃদ্ধির গান অনেক হয়েছে, আমরা এতে অভ্যস্ত নই। আমাদের ডান্ডার বাড়ি লাগে, না হয় সোজা হওয়ার মানুষ আমরা নই। লাগাম টানার এখনো সময় আছে,অনুগ্রহকরে এখনি লাগাম টেনে ধরুন।

যাই হোক, সবার জন্য আল্লাহর নিকট দোয়া করি, আমার ও আমার পরিবারের জন্যও সকলে দোয়া করবেন।

ঘরে থাকুন, ভালো থাকুন।

শুভ পহেলা বৈশাখ ১৪২৭
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

×