somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেরনা..

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কেটেছে এই কয়েকটা দিন। অনেকগুলা প্রতিমা আর মন্ডপ দেখেছি এবাবের পুজায়। প্রতিটিই ছিলো এক একটি গল্প। অনেক শিল্পীর পরিশ্রম, মেধা, আবেগ আর সময় দিয়ে গড়া। যতটা সম্ভব নিখুঁত করে তোলার চেস্টা। দশমীর সন্ধ্যায় দেখছিলাম সুরমা নদীতে প্রতিমার বিসর্জন। মনে হচ্ছিলো এক-একটি মহামুল্যবান শিল্পকর্মের প্রস্থান। ভাবছিলাম - এভাবেই কি প্রতিবছর এ রকম অমুল্য শিল্প আমরা জলে ভাসাই!!!!

বাসায় আসলাম, দেখলাম অংশু আর তনু কাগজ কেটে নানারকম নকশা তৈরি করছে। কি করছো জিজ্ঞেস করতে বললো, মন্ডপের নকশার মতো করে কাগজ কাটছে- যেরকমটি তারা দেখেছে পুজায় ঘুরে। অংশু তার বাবার মোবাইলে অনেক মন্ডপের বিভিন্ন বিষয়ের অনেক গুলো ছবি তুলে নিয়েছিল যেগুলো তার পছন্দের। একেকটা দেখে দেখে পরের দিন তার নিজের আর্টের খাতায় আকার চেস্টা করছে। একটা ছবি তো সে এমনভাবে আকলো যেটা আসল ছবির থেকেও অনেক সুন্দর। ছোট্ট অংশু আমাকে বললো- “আমি বড় হলে এরকমই একটা মুর্তি বানাবো”।

আমাদের ছোটবেলার কথা মনে পড়লো। আমরাও তো পুজার পরে এভাবেই নানান জিনিস তৈরি করতে চেস্টা করতাম...... দুর্গা, কার্তিক, সরস্বতী, লক্ষী, হাতি, ঘোড়া, নৌকা...... নকশা... মনের মতোন......

বিসর্জন তাহলে কোথায় হলো!! প্রতিটা বিসর্জনই তো তাহলে নতুন সম্ভাবনাকে জাগিয়ে দিয়ে গেলো...... নতুন শিল্পবোধ, নতুন উন্মাদনা, সৃষ্টির প্রেরনা, নতুন কল্পনা- আগামীকে আরো সুন্দর করে তোলার।

পুজা প্রতিটা পরিবারে এভাবেই সৃষ্টি আর বিকশিত করে যায় নতুন প্রতিভার, নতুন সম্ভাবনার। নতুন প্রজন্ম হয়ে উঠে সৃষ্টিশীল আর উন্নত রুচিবোধের সুনাগরিক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×